শিক্ষক দিবসে ইলিশ দিয়ে শিক্ষক বরণ বারুইপুরে

শিক্ষক দিবসে ইলিশ দিয়ে শিক্ষক বরণ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর দক্ষিণচক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে শিক্ষকদের হাতে ইলিশ তুলে দিলেন সংগঠনের কর্তারা

শিক্ষক দিবসে ইলিশ দিয়ে শিক্ষক বরণ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর দক্ষিণচক্রের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির তরফে শিক্ষকদের হাতে ইলিশ তুলে দিলেন সংগঠনের কর্তারা। ২৫০ বেশি শিক্ষিক-শিক্ষিকাকে ১০০ কেজির বেশি ইলিশ দেওয়া হয়।

শিক্ষক দিবসে ইলিশেই শিক্ষকদের বরণ বারুইপুরে

শিক্ষক দিবসে বারুইপুরের দীপমহলে ইলিশ উৎসবের আয়োজন করেছিলেন শিক্ষক নেতারা। অতিথি বরণ থেকে শুরু করে শিক্ষকদের ভাল কাজের সম্বর্ধনা, সবই ছিল ইলিশময়। কাঁচা ইলিশের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের জন্য ছিল ভাপা ইলিশ, ইলিশ ভাজা, ইলিশের পাতুরিসহ নানা পদ।

শিক্ষক দিবস ইলিশময় হলেও, সঙ্গে অন্য অনুষ্ঠানও ছিল। নাচ, গান, আবৃত্তির সঙ্গে শিক্ষক দিবস সম্পর্কে ছিল তাৎক্ষনিক বক্তৃতা। শিক্ষক দিবসে ইলিশ দিয়ে শিক্ষক বরণ সম্পর্কে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বারুইপুর দক্ষিণচক্রের সভাপতি সুব্রত হালদার বলেছেন, প্রতিবছর ইলিশের মরশুমে শিক্ষক দিবসের অনুষ্ঠান হলেও, ইলিশের যোগানও থাকে না, আর এত সস্তায় ইলিশ মাছও পাওয়া যায় না। অনুষ্ঠানে হাজির ছিলেন, বারুইপুর পুরসভার কর্তাব্যক্তিরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+