ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় টুকলি, শিক্ষকের মাথায় রডের ঘা ছাত্রের

স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল। অভিযোগ, সেই সময় মনসুর হবিবুল্লা নামে এক ছাত্র টুকলি করছিল। কলেজের শিক্ষক তথা পরীক্ষা নিয়ামক হীরককুমার মাইতি তাকে হাতেনাতে ধরে ফেলেন। তার পর বিষয়টি নিয়ে অভিযোগ জানান কলেজ কর্তৃপক্ষের কাছে। বুধবার সকালে পরীক্ষার ফল বেরোলে দেখা যায়, ওই ছাত্রটি অনুত্তীর্ণ হয়েছে। এর পরই সে চড়াও হয় হীরকবাবুর ওপর। একটি লোহার রড দিয়ে মাথার পিছনে সজোরে আঘাত করে। কলেজের বারান্দাতেই লুটিয়ে পড়েন ওই শিক্ষক। তাঁর মাথা ফেটে গিয়ে গলগল করে রক্ত বেরোতে থাকে। প্রথমে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে পাঠানো হয় কলকাতায়।
অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডিবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।












Click it and Unblock the Notifications