ছাত্রীদের দিনের পর দিন যৌন হেনস্থা! শিক্ষককে বেধড়ক ঠেঙিয়ে বিবস্ত্র করে পুলিশের হাতে তুলে দিল অভিভাবক
স্কুলে পড়ুয়াদের দিনের পর দিন অশালীন আচরণ ও যৌন হেনস্থা করার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে।
স্কুলে পড়ুয়াদের দিনের পর দিন অশালীন আচরণ ও যৌন হেনস্থা করার অভিযোগ এক শিক্ষকের বিরুদ্ধে। এদিন ওই শিক্ষককে প্রায় বিবস্ত্র করে মারতে মারতে থানায় নিয়ে যায় উত্তেজিত অভিভাবকরা। এই ঘটনা বাঁকুড়া জেলার ইন্দাসের। অভিযুক্ত প্রাইমারি স্কুলের শিক্ষক ফিরোজ খাঁ।

অভিযোগ, ইন্দাস বালিকা প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক দিনের পর দিন স্কুলে র মধ্যে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে চলছিলেন। স্কুলের প্রধান শিক্ষক কে এবিষয়ে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। কিন্তু তার পরেও পরিস্থিতির কোনো বদল ঘটেনি।
এদিন আবার ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অভব্যতা করেন ও অশালীন আচরণ করেন বলে অভিযোগ বিষয়টি জানার পর ক্ষুব্ধ হন অভিভাবকরা। তারা স্কুলে এসে বিক্ষোভ দেখান।পরে মারতে মারতে প্রায় বিবস্ত্র করে ওই শিক্ষককে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায় বিষয় টি জানার পর তারা স্কুলের দিকে আসছিল। রাস্তা থেকেই ফিরোজ খান কে গ্রেফতার করে পুলিশ। তার কঠোর শাস্তি র দাবিতে সোচ্চার হয়েছেন অভিভাবকরা।












Click it and Unblock the Notifications