আজ মহানগরীতে ট্যাক্সি ধর্মঘট, সকাল থেকে দুর্ভোগ

কলকাতা, ১৯ ডিসেম্বর: ট্যাক্সি ধর্মঘটের জেরে সকাল থেকে মহানগরীতে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। হাওড়া, শিয়ালদহ স্টেশন কিংবা বিমানবন্দরে যাঁরা এসে নেমেছেন, তাঁরাও বিপাকে পড়েছেন। যতটা সুষ্ঠু ব্যবস্থা রাখা হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছিল, ততটা হয়নি।

ভাড়া বাড়ানো ছাড়াও তথাকথিত পুলিশি জুলুম বন্ধের দাবিতে শুক্রবার কলকাতায় ট্যাক্সি ধর্মঘটের ডাক দিয়েছে বাম সমর্থিত ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়াকার্স ইউনিয়ন এবং কলকাতা ট্যাক্সি অপারেটর্স ইউনিয়ন। মালিকদের একাংশও ধর্মঘটে শামিল হয়েছেন। এ দিনই নবান্ন অভিযানের কর্মসূচি রয়েছে ট্যাক্সি চালকদের।

কক

কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পর গত সাত মাসে সাত টাকা দাম কমেছে ডিজেলের। পেট্রোলের দামও হ্রাস পেয়েছে। তা হলে কেন ভাড়া বাড়ানোর দাবি জানানো হচ্ছে? ধর্মঘটীদের দাবি, তেলের দাম কমলেও গাড়ির যন্ত্রাংশ, বিমার প্রিমিয়াম ইত্যাদি বেড়েছে। তাই ভাড়া বাড়াতেই হবে।

পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ধর্মঘটের মোকাবিলা করব। সিএসটিসি, সিটিসি-কে বেশি করে বাস চালাতে বলা হয়েছে। কেউ জোর করে ধর্মঘট করাতে চাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

তৃণমূল কংগ্রেস প্রভাবিত প্রোগ্রেসিভ ট্যাক্সি মেন্স ইউনিয়ন এই ধর্মঘটের বিরোধিতায় পথে নেমেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+