দিলীপের ইস্তফা দাবি সহ পোস্ট রি-টুইট করে তথাগত লিখলেন, 'অতি দর্পে হতা লঙ্কা'

দিলীপের ইস্তফা দাবি সহ পোস্ট রি-টুইট করে তথাগত লিখলেন, 'অতি দর্পে হতা লঙ্কা'

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং প্রাক্তন রাজ্যসভাপতি ও বরিষ্ঠ নেতা তথাগত রায়ের বিরোধ বেশ পুরনো৷ একুশের বিধানসভা নির্বাচনের ফলের পর কখনও দিলীপকে 'এইট পাশ ফিটার মিস্ত্রি' বলে আক্রমণ করেছেন তথাগত। আবার কখনও দিলীপ ঘোষ টেলিভিশন সাক্ষাৎকারে গিয়ে বলে এসেছেন, ওঁর বয়স হয়েছে তাই ভুলভাল অনেক কথাই বলেন! এবার এই বিতর্কে নতুন একটি পয়েন্ট যোগ করলেন তথাগত রায়৷ বৃহস্পতিবার দিবাকর দেবনাথ নামে একজনের টুইট শেয়ার করে তথাগত লেখেন, 'অতি দর্পে হতা লঙ্কা!'

তথাগতর শেয়ার করা দিবাকরের টুইটে কী রয়েছে?

তথাগতর শেয়ার করা দিবাকরের টুইটে কী রয়েছে?

সোশ্যাল মিডিয়া সার্কেলে কট্টর হিন্দুত্ববাদী এবং বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত দিবাকর দেবনাথ৷ ধর্ম নিয়ে পোস্ট করে জেলেও গিয়েছেন দিবাকর। একুশের বিধানসভা ভোটের পর থেকে রাজ্য বিজেপির অনেক নেতাদের বিরুদ্ধেই মুখ খোলেন দিবাকর। বৃহস্পতিবার একটি টুইটে দিবাকর দিলীপের ছবি দিয়ে লেখেন, 'প্রার্থী তালিকা তৈরি করার সময় কারো সাথে পরামর্শ না করে TMC দলের দূর্নীতিবাজ নেতা দের সাথে চুক্তি করে। উচ্চ নেতৃত্ব কে অন্ধকারে রেখে যিনি বলেছিলেন "আমি একাই এই রাজ্যে BJP কে ক্ষমতায় আনার জন্য যথেষ্ট" তিনি আজ এই ব্যর্থতার দায় স্বীকার করে ইস্তফা দিচ্ছেন না কেনো ?

কেন এরকম লিখলেন তথাগত!

কেন এরকম লিখলেন তথাগত!

দিবাকরের এই টুইটিই তথাগত রায় রিটুইট করেছেন৷ সঙ্গে এক বাক্যে লিখেছেন, 'অতি দর্পে হতা লঙ্কা!' রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একুশের বিধানসভায় ভোট লড়তে চেয়েও টিকিট পাননি তথাগত রায়৷ উল্টে তৃণমূল থেকে আডা প্রচুর নেতা বিজেপিতে টিকিট পান৷ এবং এর জন্য মুকুল, দিলীপ ঘোষদেরই দোষী মনে করেন তথাগত রায়। মুকুল রায় তৃণমূলে ফিরে গিয়ে তথাগতর ক্রোধাগ্নি থেকে বেঁচেছেন কিন্তু দিলীপ ঘোষ এখনও বিজেপির রাজ্যসভাপতির পদে৷ তাই তাঁকে উদ্দেশ্য করে মাঝেমাঝেই শব্দবাণ ছুঁড়ে থাকেন তথাগত৷

এই প্রথম নয় এঁর আগেও ইঙ্গিতে দিলীপের পদত্যাগ দাবি করেছেন তথাগত!

এই প্রথম নয় এঁর আগেও ইঙ্গিতে দিলীপের পদত্যাগ দাবি করেছেন তথাগত!

একুশের ভোটের ফল বেরনোর পর পরই নিজের ফেসবুক ওয়ালে একটি স্ক্রিনশট শেয়ার করেন বঙ্গ-বিজেপি নেতা তথাগত রায়৷ যেখানে একটি ছেলেকে ফিরহাদ হাকিম সহ বেশ কয়েকজন তৃণমূল নেতার সঙ্গে দেখা যায় ছবিতে৷ তথাগতবাবুর শেয়ার করা ওই ছবির সঙ্গেই ইংরাজিতে লেখা ছিল, 'ইনি (এই ছেলেটি) বেহালা দক্ষিণের বিজেপি প্রার্থী (একুশের ভোটে) শ্রাবন্তী চ্যাটার্জির নির্বাচনী এজেন্ট৷ আমি বিষয়টি সমস্ত 'গ্রাউন্ড লেভেল' বিজেপি কার্যকর্তাদের কাছে রাখলাম৷' সেই সময় ফেসবুকে তথাগতবাবুর পোস্ট করা স্ক্রিনশটটির একদম শেষে হ্যাজট্যাগ দিয়ে গ্রিন রঙে লেখাছিল, 'রিজাইন দিলীপ ঘোষ'। স্ক্রিনশটটি নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেন তথাগত বাবু ইংরাজিতে প্রশ্ন তোলেন, 'এটা কি সত্যি?' যদিও সেসময় ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে তথাগতবাবুকে প্রশ্ন করা হলে উনি বলেন আমি যা বলার পোস্টেই বলে দিয়েছি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+