কে-এস-এ পালিয়েছে, ডি ফোন ধরছেন না! দলীয় কর্মীদের পাশে দাঁড়ানো নিয়ে শীর্ষ নেতৃত্বকে ফের নিশানা তথাগতর
ফের বিজেপি (bjp) নেতা তথাগত রায়ের (tathagata roy) নিশানায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় নিচুতলার বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানো নিয়ে কটাক্ষ ত্রিপুরা ও মিজোরামের প্রাক্তন রাজ্যপালের। এব্যাপার
ফের বিজেপি (bjp) নেতা তথাগত রায়ের (tathagata roy) নিশানায় রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় নিচুতলার বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানো নিয়ে কটাক্ষ ত্রিপুরা ও মিজোরামের প্রাক্তন রাজ্যপালের। এব্যাপারে তিনি দলের এক শীর্ষ রাজ্য নেতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্যে পাঠানো তিন নেতাকে নিশানা করে টুইট করেছেন।

তথাগত রায়ের টুইট
বুধবার কথা টুইটে তথাগত রায় বলেছেন, খুব কাছে একজন লোর তাঁর কাছে এসে কান্নাকাটি করছেন। সেই ব্যক্তি তাঁর কাছে বলেছেন, বেশ কয়েক হাজার মানুষ যাঁরা ভোটে বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁদেরকে তৃণমূলের দুষ্কৃতীরা ঘরছাড়া করেছে। ঘরে ফিরে আসার জন্য তাঁদের প্রত্যেককেই হাজার হাজার টাকা করে খরচ করতে হবে বলেই মনে হচ্ছে। তিনি কার্যত বোঝাতে চেয়েছেন, তৃণমূলের দুষ্কৃতীরা ঘরছাড়াদের ঘরে ফেরাতে টাকা নিচ্ছে। এই পরিস্থিতিতে তিনি অসহায় বলেও মন্তব্য করেছেন তথাগত রায়।

চার নেতাকে নিশানা
এব্যাপারে তথাগত রায় চার নেতাকে ফের নিশানা করেছেন। প্রথম তিন নেতার নামের অ্যাদ্যাক্ষর উল্লেখ করেছেন তিনি, তা হল KSA। এর আগেই তথাগত রায় এইসব নেতাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন নাম করেই। এবার তিনি নেতাদের নামের প্রথম অক্ষর দিয়ে নিশানা করলেন। তিনি বলেছেন, KSA পালিয়ে গিয়েছেন। প্রসঙ্গত এই তিন নেতাকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দায়িত্ব দিয়ে এই রাজ্যে পাঠিয়েছিল। এই তিনজন হলেন, কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন। এই তিনজনের বিরুদ্ধে আগেও সরব হয়েছিলেন তথাগত রায়। তাই বিজেপি কর্মীদের এই তিন নাম নিয়ে বুঝতে অসুবিধা হয়নি বলেই মনে করছেন অনেকে। একইসঙ্গে তথাগত রায় অভিযোগ করেছেন, D ফোন ধরছেন না। এক্ষেত্রে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই যে তথাগত রায় বোঝাতে চেয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।

এবার কেন্দ্রীয় নেতৃত্বকে বিস্তারিত জানাতে চান
এদিন সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তথাগত রায় বলেছেন, তাঁর কাছে অনেকেই সাহায্য চাইছেন, কিন্তু তিনি অসহয়ায়। কেন্দ্রীয় নেতৃত্বকে তিনি মৌখিক ভাবে জানালেও, এরপর তিনি লিখিতভাবে জানাবেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

দলবদল নিয়ে সরব হয়েছিলেন
দিন কয়েক আগেই তথাগত রায় দলবদল নিয়ে সরব হয়েছিলেন। নির্বাচনের আগে যেমন দলে দলে নেতা কর্মীরা বিজেপিতে যোগ দিয়েছিলেন, নির্বাচনে সাফল্য অধরা থাকার পরেই অনেক নেতাই তৃণমূলে ফিরতে চাইছেন। যার জেরে তথাগত রায় মন্তব্য করেছিলেন কোন বাচবিদার না করেই ওইসব নেতানেত্রীদের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়েছিল। কটাক্ষ করে তিনি বলেছিলেন, কাছা খুলে যাঁদের বিজেপিতে স্বাগত জানানো হয়েছিল, যাঁদের কারণে দলের পুরনো কর্মীরা উপেক্ষিত হয়েছিলেন, এবার তাঁরাই তৃণমূলে ফিরে যাচ্ছেন। বিজেপির রাজ্য সভাপতিকে তিনি বলেছিলেন, ছাগল দিয়ে
জমি চাষ সম্ভব নয়। নির্বাচনের আগে দলে অভিনেতা-অভিনেত্রীদের যোগ দান নিয়েও প্রশ্ন তুলে সরব হয়েছিলেন। তথাগত রায়।












Click it and Unblock the Notifications