তৃণমূলে পা বাড়িয়ে রাখা রাজীব বিজেপির কর্মসমিতিতে, তথাগতের নিশানায় সেই কেডিএসএ
তৃণমূলে পা বাড়িয়ে রাখা রাজীব বিজেপির কর্মসমিতিতে, তথাগতের নিশানায় সেই কেডিএসএ
একুশের নির্বাচনের পর থেকেই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়কে নতুন জাতীয় কর্মসমিতিতে জায়গা দিল বিজেপি। নতুন জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাখার প্রবল বিরোধিতা করেছেন প্রবীন বিজেপি নেতা তথাগত রায়। যার ফলে বিজেপি ফের ঘোরতর অস্বস্তিতে পড়েছে।

রাজীকে জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করায় ক্ষোভ তথাগতের
তথাগত রায় বিজেপির অস্বস্তি বাড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের অন্তর্ভুক্তি নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বঙ্গের কতিপয় নেতাকে। যে রাজীব বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরদিন থেকে বিজেপি বিরোধিতা করছেন, তাঁকে জাতীয় কর্মসমিতির আমন্ত্রিত সদস্য করার কোনও অর্ত হয় না বলেই টুইটারে ক্ষোভ উগরে দিলেন তিনি।
|
তথাগত রায় রাজীব প্রসঙ্গে কাঠগড়ায় তুলেছেন ‘কেডিএসএ’ টিমকে
বিজেপির প্রবীণ নেতা তথাগত রায় টুইটারে লেখেন, রাজীব যখন তৃণমূলে ফেরার তোড়জোড় চালাচ্ছেন, তখন তাঁর নাম রাখা হয়েছেন বিজেপির জাতীয় এক্সিকিউটিভ কমিটিতে। রাজ্য কমিটিকে না জানিয়েই এই কাজ করা হয়েছে। কিন্তু কার সুপারিশে এমনটা হল? কী চলছে! তথাগত রায় এবারেও এই ইস্যুতে কাঠগড়ায় তুলেছেন 'কেডিএসএ' টিমকে।

দলবদলুদের দলে স্বাগত জানানো দায়ী বিজেপির চার মহারথী
তথাগত রায় কেডিএসএ অর্থাৎ কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, অরবিন্দ মেনন ও শিবপ্রকাশের বিরুদ্ধে আগেও একাধিকবার অভিযোগের তির ছুঁড়েছিলেন। এবারও তিনি নিশানা করলেন চার নেতাকে। দলবদলুদের দলে স্বাগত জানানোর জন্য তিনি দায়ী করেছিলেন বিজেপির চার মহারথীকে। এবার এক দলবদলু রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতিতে বিশেষ আমন্ত্রিতের তালিকায় স্থান দেওয়া নিয়েও চারজনকে কাঠগড়ায় তুললেন।

তৃণমূলের আবর্জনাদের টিকিট বিতরণ করেছেন, এখনও একই ভুল
এর আগে গত ৬ মে তথাগত রায় টুইটারে লিখেছিলেন, কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ ও অরবিন্দ মেনন- এই চারমাতা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। তাঁরা বিশ্বের সবথেকে বড় দলের নাম খারাপ করছেন। হেস্টিংসের শীর্ষ আর সাততারা হোটেলে বসে তাঁরা তৃণমূলের আবর্জনাদের টিকিট বিতরণ করেছেন। এখন দলীয় কর্মীদের তোপ থেকে বাঁচতে তাঁরা সেখানেই বসে রয়েছেন। এভাবেই নিশানা করেছিলেন তথাগত রায়।

তথাগত রাজীব-প্রসঙ্গে মনে করালেন শিখা মিত্রকে প্রার্থী করার বিষয়টি
এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে জাতীয় কর্মসমিতির আমন্ত্রিতের তালিকায় রাখা নিয়ে তথাগত রায় লেখেন- এই সিদ্ধান্ত আবার মনে করিয়ে দিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মর্যাদাপূর্ণ চৌরঙ্গী আসনের জন্য বিজেপির কেডিএসএ টিমের পক্ষ থেকে সোমেন মিত্রের বিধবা স্ত্রী শিখা মিত্রকে মনোনীত করাকে। শিখা মিত্র অবজ্ঞার সাথে তা প্রত্যাখ্যান করে বলেন, বিজেপির সাথে তার কোন সম্পর্ক নেই।

তৃণমূলত্যাগী নেতাদের পাশাপাশি কেডিএসএ-র কাজকর্মেও খুশি নন তথাগত
তথাগত রায় বরাবর তৃণমূলত্যাগী নেতাদের নিয়ে খুশি ছিলেন না। খুশি ছিলেন না কেডিএসএ-র কাজকর্মেও। কেডিএসএ-র বিরুদ্ধে তিনি বরাবর তোপ দেগে গিয়েছেন। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতি পদ থেকে অপসারিত হয়েছেন দিলীপ ঘোষ। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন সুকান্ত মজুমদার। এই ঘটনা প্রসঙ্গে তিনি বলেন একেবারে সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু রাজীবকে নিয়ে বিজেপির সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না তথাগত রায়।












Click it and Unblock the Notifications