সংস্কার না হলে বিজেপির বিলুপ্তি! রিপাবলিক অফ বেঙ্গলের প্রধানমন্ত্রী মমতা, ফের বিস্ফোরক তথাগত রায়

দলের রাজ্য নেতৃত্বের তরফে অস্বীকার করা হলেও, বিজেপিতে (BJP) টাকা ও নারীর ব্যবহার নিয়ে নিজের অবস্থানে অনড় প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy)। এদিন সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। সেখানে ত

দলের রাজ্য নেতৃত্বের তরফে অস্বীকার করা হলেও, বিজেপিতে (BJP) টাকা ও নারীর ব্যবহার নিয়ে নিজের অবস্থানে অনড় প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় (Tathagata Roy)। এদিন সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। সেখানে তিনি আবারও মমতার বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া সমালোচনা করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রশংসা করেছেন।

দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী

দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী

প্রথম তিনি সরব হয়েছিল দলে অভিনেত্রীদের যোগদান নিয়ে। নিশানা করেছিলেন দিলীপ ঘোষ, কৈলাশ বিজয়বর্গীয়কে। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীরা দল ছাড়ার কথা জানাতেই তিনি দলের প্রতি আক্রমণ আরও বাড়িয়ে দেন। অভিযোগ করেন দলে টাকাও ও নারী নিয়ে কাজ চলছে। এব্যাপারে অনেকেই তাঁকে বলেছেন দলের ভিতরে অভিযোগ করতে। যা নিয়ে এদিন সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, 'বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।'

মমতাক আক্রমণ করে শুভেন্দু অধিকারীর প্রশংসা

মমতাক আক্রমণ করে শুভেন্দু অধিকারীর প্রশংসা

বিএসএফ-এর কাজের পরিধি বৃদ্ধি নিয়ে বিধানসভা হওয়া আলোচনায় অশীল শব্দ প্রয়োগ করে এর বিরোধিতা করেছেন দিনহাটার তৃণমূল সাংসদ উদয়ন গুহ। যা নিয়ে প্রতিবাদ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে অধীর চৌধুরীর মতো নেতারা। শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, পশ্চিমবঙ্গ কি আলাদা দেশ। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে তথাগত রায় বলেছেন,' পেরেকের ঠিক জায়গায় ঘা মেরেছেন শুভেন্দু। এটা মাননীয়ার magnificent obsession, Prime Minister of Republic of Bengal।চটিচাটা বিধায়করা তাতে সুড়সুড়ি দিয়ে মন্ত্রী হবার চেষ্টা করছেন।'

অস্বস্তি বাড়িয়ে ছিলেন বিজেপি শিবিরে

অস্বস্তি বাড়িয়ে ছিলেন বিজেপি শিবিরে

গত ৮ নভেম্বর সোশ্যাল মিডিয়া পোস্টে অস্বস্তি বাড়িয়ে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তিনি বলেছিলেন, "৩ থেকে ৭৭"(এখন ৭০) গোছের আবোলতাবোল বুলিতে পার্টি পিছোবে, এগোবে না। অর্থ এবং নারীর চক্র থেকে দলকে টেনে বার করা অত্যাবশ্যক। দলের নবনিযুক্ত সভাপতি ও বিরোধী দলনেতা - এঁরা দুজনে নেতৃত্ব দিন। পুরোনো চক্রে ফেঁসে থাকলে এখন যে পুরভোটের প্রার্থী পাওয়া যাচ্ছে না এরকম অবস্থাই চলবে।'

 মর্যাদা পাচ্ছেন না বিজেপিতে!

মর্যাদা পাচ্ছেন না বিজেপিতে!

হাওড়ার নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তথাগত রায় একের পর এক মন্তব্য করলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এব্যাপারে দিলীপ ঘোষ বলেছিলেন দলের একজন সাধারণ সদস্য, কোনও পদে নেই তথাগত রায়। সেকথা তথাগত রায় ভাল করেই জানেন। ৭ নভেম্বর তিনি বলেছিলেন, দল ছাড়লে গুপ্ত কথা ফাঁস করতেন, কিন্তু তিনি নিজে দল ছাড়বেন না বলে জানিয়েছিলেন। এদিন ফের একবার বিস্ফোরক মন্তব্য করে তথাগত রায় বলেছেন বিজেপি তাঁকে যা ইচ্ছা তাই করতে পারে। তাহলে কি তিনি চাইছেন, তা অবশ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে পরিষ্কার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+