বিজেপির ভোট সিপিএমে চলে যাবে! কর্নাটকের হারের পর আশঙ্কার বার্তা তথাগতের
কর্নাটকের বিধানসভা নির্বাচনের শোচনীয় হার স্বীকার করতে হয়েছে বিজেপিকে। বিজেপির এই হার থেকে শিক্ষা নেওয়া দরকার বলে মনে করেন প্রবীণ নেতা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের। তিনি আশঙ্কা প্রকাশ করলেন, বিজেপি শিক্ষা না নিলে সব ভোট সিপিএমে চলে যাবে।
তথাগত রায় মনে করেন, কর্নাটকের হার বিজেপির কাছে ধাক্কা হতে পারে, কিন্তু এই ধাক্কা থেকে শিক্ষা নিতে হবে। হার থেকে শিক্ষা নিয়েই ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য তৈরি হতে হবে। তা না হলেই বিপদ! আসন্ন নির্বাচনে বিজেপির অবস্থা হবে বেহাল!

কেন এমন কথা বললেন তথাগত রায়? আসলে তিনি নির্বাচনে কিছু ভুলের কথা তুলে ধরেন। যে ভুল কর্নাটকের মতো বাংলাও করেছে। তাই তিনি সেই ভুলগুলি তুলে ধরে বঙ্গ বিজেপিকে সাবধান করে দিলেন। একের পর এক টুইট বার্তায় তিনি এক এক করে বিজেপির ভুল ধরালেন।
তথাগত রায় তাঁর টুইট বার্তায় লেখেন- কর্নাটকের রাজনীতি সম্পর্কে আমি খুব কমই জানি। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টগুলি বিচার করে, আমার সন্দেহ ২০২১ সালে পশ্চিমবঙ্গের ভুলগুলি ২০২৩ সালে কর্নাটকের নির্বাচনে পুনরাবৃত্তি হয়েছিল! বিজেপিকে তার খেসারত দিতে হয়েছে।
I know very little about the politics of Karnataka; but judging from social media posts, I suspect the mistakes of West Bengal in 2021 were repeated there in 2023! The same kind of favouritism in distribution of tickets, among other things!
— Tathagata Roy (@tathagata2) May 15, 2023
Cut back to West Bengal. There was...
তার থেকেও বড়ো কথা বিজেপি এই পরাজয়গুলি থেকে শিক্ষা নেয়নি। একুশে বাংলার পরাজয় থেকেও শিক্ষা নেয়নি, এবার কর্নাটকেও তাই একই হাল হয়েছে। এবার কর্নাটকের ফলাফল দেখে শিক্ষা না নিলে আসন্ন ২০২৪-এর লোকসভা নির্বাচনেও একই ঘটনা ঘটবে।
তথাগত রায়ের কথায়, টিকিট বিতরণে যে ধরনের পক্ষপাতিত্ব হয়, তা বিজেপিকে সমস্যায় ফেলে দেয়। পশ্চিমবঙ্গে একুশের নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন। আবার ২০২৩-এ কর্নাটকের নির্বাচনের দিকে তাকিয়ে দেখুন, সেই একই ভুল। একই ভুল করে বারবার মুখ থুবড়ে পড়ছে বিজেপি।
Instructive writeup about BJP’s debacle in Karnataka from someone who is heartbroken. I do not agree with all of it,but instructive, all the same.https://t.co/qzrlmryXv6
— Tathagata Roy (@tathagata2) May 15, 2023
পুরোনো সময়ের মতাদর্শিক নেতাদের থেকে তৃণমূল ও সিপিএম থেকে আসা বিদ্রোহীদের বেশি পছন্দ করছে বিজেপি। তার খেসারত দিতে হচ্ছে। বাংলার উদাহারণ তুলে ধরে তিনি জানান, এই যেমন মুকুল রায়- কেউ জানেন না তিনি এখন কোন দলের সদস্য! তাঁকে সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছিল। তা কি ভুল নয়!
এই মুকুল রায়কেই বঙ্গ বিজেপিতে সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। তিনি সর্বদাই বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ঘিরে থাকতেন। বঙ্গ বিজেপিক সভাপতি থেকেও কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বেশি গুরুত্ব দিয়েছে। তারপর তিনি বিজেপির টিকিটে জিতে তৃণমূলে চলে গিয়েছেন।
তারপর দেখুন রাজীব বন্দ্যোপাধ্যায়ের কথা। আর এক দলত্যাগী নেতা। তাঁকে বিজেপির জাতীয় কার্যনির্বাহী সদস্য করা হয়েছিল। তার কয়েকদিনের মধ্যেই তিনি দল ছেড়ে তৃণমূলে ফিরে যান। এই হঠকারী সিদ্ধান্ত বুমেরাং হয়ে যাচ্ছে। বিজেপি কিন্তু ঠেকে শিখছে না।
Correct! There is no need to give up ‘Jai Shri Ram’. But ‘Jai Ma Kali’ or ‘Jai Ma Durga’ is much closer to our Bengali hearts.
— Tathagata Roy (@tathagata2) May 15, 2023
Each part of Hindu India has its own ‘Ishta Devata’. In Bengal it is Ma Kali, in Odisha Prabhu Jagannath, in Assam Shankar Deva.
তাঁর কথায়, 'জয় শ্রীরাম' ত্যাগ করার দরকার নেই। কিন্তু 'জয় মা কালী' বা 'জয় মা দুর্গা' আমাদের বাঙালির হৃদয়ের অনেক কাছাকাছি। ভারতের প্রতিটি অংশে হিন্দুদের নিজস্ব 'ইষ্ট দেবতা' রয়েছে। বাংলায় মা কালী, ওড়িশায় প্রভু জগন্নাথ, অসমে শঙ্কর দেব। তা কিন্তু ভুলে গেলে চলবে না।
কিন্তু বিজেপি সর্বদাই ভুলের উপর ভর করে চলছে। তার ফলেই বারবার পরাজয় স্বীকার করতে হচ্ছে। এই প্রবণতা চলতে থাকলে বাংলার মানুষ কিন্তু বিজেপির প্রতি সমর্থন হারাবে। বিজেপির ভোটব্যাঙ্ক ফের বামেদের দিকে ফিরে যাবে, সেদিন আসন্ন, তাই সাধু সাবধান!
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব












Click it and Unblock the Notifications