মুকুল-দিলীপের লড়াইয়ের মাঝে ঢুকে পড়েছেন তথাগত রায়! বঙ্গ বিজেপিতে নয়া সমীকরণ
মুকুল-দিলীপের লড়াইয়ের মাঝে ঢুকে পড়েছেন তথাগত! বঙ্গ বিজেপিতে নয়া সমীকরণ
মুকুল রায়ের সঙ্গে লড়াই ছিল গুরুত্বের, এবার তথাগত রায়ের সঙ্গে নতুন লড়াই শুরু। সে লড়াই নেতৃত্বের। বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের প্রতিদ্বন্দ্বী বেড়েই চলেছে। রাহুল সিনহা-মুকুল রায়ের পর এবার তিনি তথাগত রায়ের সঙ্গে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন। ২০২১ নির্বাচনের আগে এই লড়াই আসন্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মুকুল বনাম দিলীপ দ্বন্দ্ব
মুকুল রায় বিজেপিতে যোগদানের পর থেকে দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই একটা লড়াইয়ের মুখোমুখি হয়ে গিয়েছিলেন। মুকুল রায় আসার পর তৃণমূল ভেঙে বিজেপির শক্তি বাড়বে। তাতে মুকুল রায়ের কৃতিত্ব থাকবে। এমনকী রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নির্বাচনে নেতৃত্ব দিয়ে মুকুল রায় সাফল্য এনে দেওয়ায় দিলীপের সঙ্গে মুকুল রায়ের নামও একই বন্ধনীতে উচ্চারিত হচ্ছে।

সাফল্যের কৃতিত্ব কার বেশি
অনুগামীদের মধ্যে একটা লড়াই চলছে, বিজেপির বাড়বৃদ্ধি এবং সাফল্যের দিশা দেখানোর কৃতিত্ব কার বেশি। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তাঁর যোগ্য নেতৃত্বেই বিজেপি ২০১৯-এ সাফল্য পেয়েছে বলে দাবি অনুগামীদের। অন্যদিকে মুকুলকে কৃতিত্ব দিচ্ছেন তাঁর অনুগামীরা। তাঁরা মনে করছেন, মুকুল রায়ই দেখিয়েছেন কীভাবে দলের সংগঠন বাড়াতে হয়, দলকে জয়ের সরণিতে নিয়ে যেতে হয়।

লড়াইয়ে ঢুকে পড়েছেন তথাগত
সেই অলিখিত লড়াইয়ের মাঝেই আবার ঢুকে পড়েছে তথাগত রায়। আর ঝোপ বুঝে কোপ মেরে দিয়েছেন রাহুল সিনহা। তিনি নিজে যখন বঙ্গ রাজনীতিতে একটু পিছিয়ে পড়েছেন, তখন তথাগতকে সমর্থন জানিয়ে তিনি লড়াইটা তুল্যমূল্য করে দিয়েছেন বলে অভিমত রাজয়ৈনিক মহলের একাংশের। দিলীপ ঘোষ স্বভাবতই চাপে এই নতুন লড়াই নিয়ে।

দিলীপ সমাদর পাচ্ছেন নেতৃত্বে
এমনিতেই দিলীপ ঘোষ যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তা প্রশংসাযোগ্য। ময়দানে নেমে তিনি লড়াই করছেন। হতে পারে তিনি কোনও কোনও সময়ে মেঠো রাজনীতি করছেন, কিন্তু সামনে থেকে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তা দলের কাছেও সমাদর পাচ্ছে। সেই কারণেই তাঁকে ফের দ্বিতীয়বারের জন্য সভাপতির দায়িত্ব দিয়েছে দল।

তথাগতর ইতিবাচক দিক
এখন প্রশ্ন তথাগত রায়ের ভূমিকা কী হবে বঙ্গ রাজনীতিতে। তিনি নেতৃত্বগুণে এগিয়ে থাকবেন, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি বাংলার মুখ্যমন্ত্রী মুখ হিসেবে যেমন নেতা চাইছে, তার আদর্শ সংস্করণ তথাগত। শিক্ষিত, রুচিশীল, সুভদ্র আবার আরএসএস মতাদর্স নিয়ে হিন্দুত্বপন্থী। কিন্তু দিলীপের লড়াইকে তো মান্যতা দিতে হবে। তাই দিলীপের মতো বিজেপিও ধন্দে পড়বে।












Click it and Unblock the Notifications