মরণকালে হরিনাম মৃতদেহের মুখে! টাটাদের বিনিয়োগ-আহ্বানে তৃণমূলকে কটাক্ষ তথাগতের

মরণকালে হরিনাম মৃতদেহের মুখে! টাটাদের বিনিয়োগ-আহ্বানে তৃণমূলকে কটাক্ষ তথাগতের

সিঙ্গুর আন্দোলনের জেরে বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল ১৪ বছর আগে। এতদিন পর শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বাংলায় টাটাকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তৃণমূল সরকারের এই অবস্থানকে কটাক্ষ করে পোস্ট করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তিনি টুইটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করছেন তৃণমূল সরকারের অবস্থান নিয়ে।

মরণকালে হরিনাম মৃতদেহের মুখে! টাটাদের বিনিয়োগ-আহ্বানে তৃণমূলকে কটাক্ষ তথাগতের

বিজেপি নেতা তথাগত রায় লেখেন, "টাটাগোষ্ঠীর বিরুদ্ধে কোনও লড়াই ছিল না। বাংলায় তারা স্বাগত। পার্থ চট্টোপাধ্যায়, শিল্পমন্ত্রী, পশ্চিমবঙ্গ। মরণকালে হরিনাম শুনছি। কিন্তু মৃতদেহের মুখে। তারপর লেখেন- হবে না হবে না, ন্যাড়া কবার বেলতলায় যায়। তথাগতের এই টুইটের পর কমেন্টের বন্যা বয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তথাগতের টুইটের পক্ষে-বিপক্ষে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। একজন লিখেছেন, টাটা তো অনেক দূর, কোনও ছোটও কোম্পানি আসবে না বেগমের রাজত্বকালে। একজন লেখেন, টাটার বিরুদ্ধে লড়াইয়ে আপনারা মমতার পাশে ছিলেন। মমতাকে স্নেহের পরশ দিচ্ছিলেন। আর টাটাকে হারানোর বড় ভিলেন শুভেন্দু। শুভেন্দু এখন আপনাদের প্রধান নেতা।

সিঙ্গুর আন্দোলনের জেরে টাটারা বাংলা ছেড়ে চলে গিয়েছিল ২০০৬-০৭ সালে তৃণমূলের জমি আন্দোলনের জেরে। তারপর ২০১১ সালে রাজ্যে এসেছিল পরিবর্তন। সেই পরিবর্তনের ১০ বছর পর ফের টাটাদের বাংলায় বিনিয়োগের আহ্বান জানাল তৃণমূল সরকার। টাটাদেরই রাজ্যে বিনিয়োগের আহ্বান জানিয়ে শিল্প-বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, সিঙ্গুরের লড়াই টাটাদের বিরুদ্ধে ছিল না, ছিল বাম সরকারের জমি অধিগ্রহণ নীতির বিরুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+