মমতার হার রুখতে পারবেন না পিকে, বিজেপিতে সক্রিয় হয়েই টুইট খোঁচা তথাগত রায়ের

মমতার হার রুখতে পারবেন না পিকে, বিজেপিতে সক্রিয় হয়েই টুইট খোঁচা তথাগতের

মেঘালয়ের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েই বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অভিজ্ঞ তথাগত রায়। আর তার ফেল বিজেপিতে যে দ্বন্দ্ব তৈরি হবে তা অনুমান করেই বিজেপিতে মুকুল-দিলীপদের দ্বন্দ্ব লেগে থাকার জন্য একহাত নিয়েছিলেন প্রশান্ত কিশোরকে। বাংলায় পা দিয়ে বর্তমান রাজনীতির সঙ্গে পরিচয় করে তিনি ফের পিকে-কে একহাত নিলেন।

বাংলায় কু-কথার রাজনীতি অব্যাহত

বাংলায় কু-কথার রাজনীতি অব্যাহত

বাংলায় এখন কু-কথার রাজনীতি চলছে। দিলীপ ঘোষ থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, সায়ন্তন বসুরা যা করে এসেছেন, সেই রাস্তাতেই হাঁটলেন শিক্ষিত-মার্জিত রুচিশীল তথাগত রায়। তিনি প্রশান্ত কিশোর আর তাঁর টিমকে নিশানা করলেন ফড়ে আর মলত্যাগের তুলনা টেনে।

তথাগতের টুইট খোঁচায় প্রশান্ত কিশোর

তথাগতের টুইট খোঁচায় প্রশান্ত কিশোর

তথাগত রায় বুধবার টুইট করে জানান, প্রশান্ত কিশোর বেশি লাভ করছে। টুইটারের ফড়েগুলোর মাইনে টুইট প্রতি দুটাকা থেকে দেড় টাকায় নামিয়ে দিয়েছে। ফলে যে কোয়ালিটির ফড়ে পাওয়া যাচ্ছে তারা মলত্যাগের বেশি কিছু ভাবতে পারছে না। পাঁচশো কোটি টাকা ভোগে গেল।

বঙ্গ বিজেপিতে সক্রিয় হয়ে তথাগতর নিশানা

বঙ্গ বিজেপিতে সক্রিয় হয়ে তথাগতর নিশানা

বঙ্গ বিজেপিতে সক্রিয় হয়ে য়েই তথাগত বুঝে নিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় আরও একজনকে এবার নিশানা করতে হবে। তিনি হলেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর। ২০১৯ লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে প্রশান্ত কিশোরের উপর নির্ভর করছেন মমতা। সেই নির্ভরতা কতটা ভঙ্গুর তা প্রমাণ করতে চাইলেন তথাগত।

প্রশান্ত কিশোরকে এনে লাভ হবে না

প্রশান্ত কিশোরকে এনে লাভ হবে না

তথাগতের কথায়, প্রশান্ত কিশোরকে বাংলায় পাঁচশো কোটি টাকা দিয়ে এনে কোনও লাভ করতে পারবে না তৃণমূল। ২০২১-এ তৃণমূলের ভরাডুবি হবে। রাজ্যে ক্ষমতায় আসছে বিজেপি, তা চূড়ান্তই হয়ে গিয়েছে। প্রশান্ত কিশোর এসে যতই তাঁর টিমকে ভোট ময়দানে নামান, কোনও ফায়দা হবে না।

প্রশান্ত কিশোরকে নিশানায় আগেও তোপ

প্রশান্ত কিশোরকে নিশানায় আগেও তোপ

বঙ্গ রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ হয়ে ওঠার চেষ্টায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তথাগত। মুকুল-দিলীপের দ্বন্দ্ব নিয়ে যখন বিজেপি অস্থির, তখন তিনি বিতর্ক বাড়িয়েছেন। তারপরই তিনি যে অশান্তির কারণ হতে চান না, তা বোঝাতে নিশানা করেছেন তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে

মুকুল বনাম দিলীপ নিয়ে নিশানা পিকে-কে

মুকুল বনাম দিলীপ নিয়ে নিশানা পিকে-কে

তথাগত রায়ও অর্জুন সিংয়ের মতো বলেছেন, প্রশান্ত কিশোরই বিজেপিতে অশান্তি লাগাচ্ছেন। তৃণমূলের ভোট কৌশলী হিসেবে তাঁর এটা চাল। বিজেপিতে অশান্তি লাগিয়ে প্রশান্ত কিশোর ফায়দা লুটতে চাইছেন। তাঁর অভিযোগ, মুকুল-দিলীপের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লাগিয়ে রাখতে পারলে আখেরে লাভ তৃণমূলের। সেই চেষ্টাই করছেন প্রশান্ত।

মমতার হার রুখতে পারবেন না পিকে!

মমতার হার রুখতে পারবেন না পিকে!

তবে এবার তাঁর টিমের সদস্যদের ফড়ে বানিয়ে তথাগত বুঝিয়ে দিলেন, আখেরে কোনও লাভই করতে পারবেন না প্রশান্ত কিশোর। যতই বড়াই করে প্রশান্ত কিশোরকে ভোট কৌশলের দায়িত্ব দিন না কেন মমতা, এবার তাঁদের হার অবধারিত হতে চলেছে। প্রশান্তর অভিষন্ধি সফল হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+