নেতৃত্বের অভাব, অভাব চিন্তাশক্তির! গোমূত্র-বচনে বঙ্গ বিজেপির বর্তমানকে খোঁচা প্রাক্তনের

নেতৃত্বের অভাব, অভাব চিন্তাশক্তির! গোমূত্র-বচনে বঙ্গ বিজেপির বর্তমানকে খোঁচা প্রাক্তনের

বাঙালি হিন্দুরা বিলুপ্তির মুখে দাঁড়িয়ে আছে। কে তাঁদের রক্ষা করবে। হিন্দুদের রক্ষায় নেতৃত্ব দেওয়ার লোক নেই। নাম না করে হিন্দুত্ববাদী সংগঠন ও রাজনৈতিক দলগুলিকে মেঘালয়ের রাজ্যপাল তথা বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। তিনি ঘুরিয়ে বিজেপির বর্তমান নেতৃত্বকেও বিঁধলেন। নেতার অভাবের কথায় তিনি খোঁচা দিলেন বর্তমান সভাপতিকেও।

নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই হিন্দুদের দলে

নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই হিন্দুদের দলে

বাঙালি হিন্দুরা আজ বিপন্ন। বাঙালির বিলুপ্তির কথা ভেবে ভয় হয়। সেই ভয়ের কথা তিনি ফেসবুকে পোস্ট করেছেন। তার পোস্টে তিনি হিন্দুদের সমূহ বিপদের ইঙ্গিত দিয়েছেন। তিনি একটা আশার আলো দেখলেও বিপদের গন্ধও পেয়েছেন। আশার আলো- পশ্চিমবঙ্গে কিছু হিন্দু যুবকের চৈতন্য উদয় হয়েছে। আর বিপদ হল- তাঁদের নেতৃত্ব দেওয়ার মতো নেতার অভাব।

বিবেকানন্দ-শ্যামাপ্রসাদে কথা ভুলে গোমূত্রের কথা

বিবেকানন্দ-শ্যামাপ্রসাদে কথা ভুলে গোমূত্রের কথা

তথাগতবাবু এই পোস্টেই লেখেন- নেতা যে নেই তা বললে ভুল হবে। যাঁরা নেতৃত্ব দেবার মতো আছেন, তাঁরা বহুধা বিভক্ত। তাঁদের মধ্যে চিন্তাশক্তির বড় অভাব রয়েছে। বাংলায় বিবেকানন্দ-শ্যামাপ্রসাদের কথা বলে সমর্থন চাওয়ার পরিবর্তে তাঁরা গোমূত্র-গোচনার কথা বলছেন। হনুমানজির কথা বলে সমর্থন চাওয়া হচ্ছে। সমস্যা এখানেই।

গোমূত্রে রোগ সারবে না, বিবেক শরণের ডাক

গোমূত্রে রোগ সারবে না, বিবেক শরণের ডাক

এখানে উল্লেখ্য, করোনার প্রাক্কালে বিজেপির বর্তমান রাজ্য সভাপতি গোমুত্র-তত্ত্ব সামনে এনেছিলেন। তিনি বলেছিলেন গোমুত্রেই সারবে করোনা। তা নিয়ে কম বিতর্ক হয়নি। তারপর হনুমান জয়ন্তী নিয়ে কম রাজনীতি তো হয়নি! কিন্তু সে অর্থে বিবেকানন্দ বা শ্যামাপ্রসাদের কথায় প্রচার হয়নি। বিজেপি বা হিন্দুরা তাঁদের বাণী প্রচার করেনি।

বিপন্ন বাঙালি, বিপন্ন হিন্দুত্ব নিয়ে তথাগতের চিন্তা

বিপন্ন বাঙালি, বিপন্ন হিন্দুত্ব নিয়ে তথাগতের চিন্তা

বিজেপির প্রাক্তন সভাপতি রবিবার ফেসবুকে পোস্ট করেছেন লকডাউনে রবিবার সকালের কিছু চিন্তা। তিনি লিখেছেন- আমি খুব বিশ্বস্ত সূত্রে খবর পাচ্ছি যুব সম্প্রদায়ের একটা বড় অংশ ইসলামী মৌলবাদের দিকে ঝুঁকছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য মোল্লা-তোল্লা তো আছেই। ফলে বিপন্ন বাঙালি, বিপন্ন হিন্দুত্ব।

হিন্দুর সর্বনাশ ও বিলুপ্তি নিয়ে ফেসবুকে বিপ্লব

হিন্দুর সর্বনাশ ও বিলুপ্তি নিয়ে ফেসবুকে বিপ্লব

তিনি লেখেন- অপর পক্ষে মাদ্রাসাগোষ্ঠী, দৃঢ়সঙ্ঘবদ্ধ, একমুখী এবং মধ্যপ্রাচ্যের তেলের টাকায় বলীয়ান। তাই এই অলসম লড়াইয়ে কী হবে, তা ভেবে কম্পিত হচ্ছি। বাঙালি হিন্দুর সর্বনাশ ও বিলুপ্তি নিয়ে তাই চিন্তা হচ্ছে। বসে বসে তা দেখা অতি কষ্টের। আমি তাই ওপারের ডাক এসে যাওয়ার অপেক্ষায় বসে আছি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+