ট্রোজান হর্সের সঙ্গে তুলনা, একমাসে আগে মুকুল রায়ের টুইট নিয়ে প্রশ্ন তথাগত রায়ের
বিজেপিতে (bjp) ৩ বছর ৯ মাস কাটিয়ে মুকুল রায়ের (mukul roy) তৃণমূলে (trinamool congress) ফিরে যাওয়াকে ট্রোজান হর্সের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথাগত রায় (tathagata roy)। মুকুল রায় চলে যাওয়ার পরে তাঁর অনুগত হিসেবে ব
বিজেপিতে (bjp) ৩ বছর ৯ মাস কাটিয়ে মুকুল রায়ের (mukul roy) তৃণমূলে (trinamool congress) ফিরে যাওয়াকে ট্রোজান হর্সের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথাগত রায় (tathagata roy)। মুকুল রায় চলে যাওয়ার পরে তাঁর অনুগত হিসেবে বিজেপিতে যেতে যাওয়া নেতাদের সম্পর্কেও সতর্ক করেছেন তিনি।

মুকুল রায় ট্রোজান হর্স
মুকুল রায় ছিলেন ট্রোজান হর্স। তাঁকে বিজেপিতে নেওয়ার পরে সর্বভারতীয় নেতাদের সঙ্গে পরিচয় হয়েছে তাঁর। এছাড়াও রাজ্য নেতাদের সঙ্গেও সম্পর্ক স্থাপন করেছিলেন। দল আর ভিতরের সব কিছু জেনে তিনি ফিরে গেলেন তৃণমূলে। আর মমতার কাছে সব ফাঁস করে দিলেন। তথাগত রায় বলেছেন, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন দেখতে হবে মুকুর রায় তাঁর অনুগত হিসেবে কাকে রেখে গিয়েছেন বিজেপির অন্দরে। যা নিয়ে তিনি বিজেপি নেতৃত্বকে সতর্কও করেছেন।

ট্রোজান হর্সের বর্ণনা
অপর একটি টুইটে তথাগত রায় বলেছেন, আমরা অনেকেই ট্রোজান হর্সের কথা জানি। ট্রোজান হর্স ছিল কাঠের ঘোড়া, যা গ্রিকরা ব্যবহার করেছিল। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, ১০ বছর ধরে যুদ্ধ করেও গ্রিকরা ট্রয় নগরী দখল করতে পারেনি। কিন্তু তারা কৌশলে কাঠের ঘোড়ায় সৈন্য পাঠিয়ে একরাতেই ছারখার করে গিয়েছিল ট্রয়। তথাগত রায় আরও বলেছেন, তিনি বারে বারে মুকুল রায়ের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন, কিন্তু কেন এড়িয়ে গিয়েছিলেন মুকুল রায় এখন তা স্পষ্ট হচ্ছে।

একমাস আগের টুইটের উল্লেখ
তথাগত রায় এব্যাপারে মুকুল রায়ের একমাস আগে করা টুইটের কথা উল্লেখ করেছেন। ১৩ মে কৈলাশ বিজয়বর্গীয়ের জন্মদিনে মুকুল রায় লিখেছিলেন, রাজ্যে গণতন্ত্র ফেরাতে বিজেপি-র সৈনিক হিসেবে আমার লড়াই চলবে। আমি সকলকে কল্পনা আর অনুমান বন্ধ করার অনুরোধ করছি। আমার রাজনৈতিক পথ নিয়ে সংকল্পে অবিচল আমি"।

মুকুল রায়ের ভিডিও শেয়ার
বিজেপির এক অনুগত সৈনিক মুকুল রায়ের ভিডিও শেয়ার করেছিলেন টুইটারে। তাকেই রিটুইট করেছেন তথাগত রায়। সেখানে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে তুলে দিতে হবে। বাংলার গণতান্ত্রিক পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল। সেখানে মুকুল রায় আরও বলেছিলেন, এমন ব্যবস্থা করতে হবে যাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামল দল থাকবে না। সেখানে মুকুল রায়কে বলতে শোনা যাচ্ছে তারা বুকে অনেক যন্ত্রণা নিয়ে আছেন।












Click it and Unblock the Notifications