'শিবলিঙ্গে কন্ডোম' প্রসঙ্গ এনে TMC-র সায়নী ঘোষকে আক্রমণ বিজেপির তথাগতর
'শিবলিঙ্গে কন্ডোম' প্রসঙ্গ এনে TMC-র সায়নী ঘোষকে আক্রমণ বিজেপির তথাগতর
ফেসবুক টুইটারে প্রতিদিনই নিত্য নতুন বিতর্কের জন্ম দিয়ে থাকেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল এবং পশ্চিমবঙ্গের বরিষ্ঠ বিজেপি নেতা তথাগত রায়৷ বুধবার নিজের ফেসবুক পোস্টে অভিনেত্রী এবং যুব-তৃণমূলের রাজ্য সম্পাদক সায়নী ঘোষকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তথাগত।

সায়নীই লক্ষ্য!
একুশে বঙ্গ-বিজয়ের পর ২০২৩-এ ত্রিপুরাকেই পাখির চোখ করেছে তৃণমূল। কয়েকদিন আগেই ত্রিপুরা গিয়ে মার খেয়েছিলেন তৃণমূলের একাধিক যুব নেতা৷ তারপর থেকে বারেবারে ত্রিপুরায় ছুটে গিয়েছেন তৃণমূলের মন্ত্রী ও নেতারা৷ সম্প্রতি ত্রিপুরায় গিয়েছেন তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষ৷ আর তাঁর ত্রিপুরা যাওয়া নিয়েই প্রশ্ন তুলে তির্যক মন্তব্য সহ ফেসবুক পোস্টটি করেছেন তথাগত রায়।

ফেসবুক পোস্টে সায়নীকে উদ্দেশ্য করে কী লিখেছেন তথাগত?
ফেসবুক পোস্টে সায়নীকে উদ্দেশ্য করে তথাগত লিখেছেন, তিন বছরের উপর রাজ্যপাল থাকার সুবাদে আমার একটা উপলব্ধি হয়েছিল যে ত্রিপুরার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। ছোট্ট রাজ্যটির মধ্যে মা ত্রিপুরেশ্বরীর মন্দির, কসবেশ্বরী কালীবাড়ি, আগরতলার জগন্নাথবাড়ি, রামকৃষ্ণ মঠ-মিশন, রামকৃষ্ণ-ভক্তদের 'প্রাইভেট' আশ্রম, মা সারদা মঠ, শ্রীশ্রী রাম ঠাকুরের আশ্রম, ভারত সেবাশ্রম সঙ্ঘ, চতুর্দশ দেবতার পূজা, বাবা গরিয়ার পূজা, বুদ্ধমন্দির, গেদু মিয়ার মসজিদ, বেশ কিছু গির্জা এরই সাক্ষ্য দেয়। এখানে পবিত্র শিবলিঙ্গের উপর কন্ডোম-পরানেওয়ালীর জন্য অপেক্ষা করছে শুধু অবিমিশ্র ঘৃণা !'

ইঙ্গিত সায়নীর দিকেই!
নিজের ফেসবুক পোস্টে সায়নী ঘোষকে উদ্দেশ্য করে 'শিবলিঙ্গের উপর কন্ডোম-পরানেওয়ালীর' শব্দবন্ধ ব্যবহার করেছেন তথাগত। যদিও তিনি সরাসরি সায়নী ঘোষের নাম নেননি৷ তবে এর আগে এই ইস্যুতেই সায়নী ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন তথাগত। বাংলা টিভি চ্যানেলে বাকযুদ্ধে অবতীর্ণ হতে দেখা গিয়েছিল দু'জনকে৷

কেন সায়নী ঘোষকে উদ্দেশ্য করে এই পোস্ট বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন?
কারণ কয়েকবছর আগে শিবরাত্রির দিন সায়নী ঘোষ নিজের টুইটার থেকে একটি পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল 'বুলাদির কার্টুন শিবলিঙ্গে কন্ডোম পরাচ্ছে' সেফ যৌমতার প্রচারল৷ সেই কার্টুন নিয়ে বিতর্ক হয় ২০২০ সালে। ওই সময় পোস্টটি নতুন করে ভাইরাল হয়ে যায়। যদিও সেই সময় বিষয়টি এড়িয়ে গিয়ে সায়নী বলেছিলেন তিনি ওই পোস্ট করেননি তাঁর টুইটার হ্যাক করা হয়েছিল। সেই থেকে সায়নী ঘোষের দিকে বিভিন্ন সময় বাক্যবাণ ছুঁড়ে দিয়েছেন তথাগত সহ অনেকেই!












Click it and Unblock the Notifications