ভোট পরবর্তী হিংসা নিয়ে তথাগতের নিশানায় রাজ্য প্রশাসন, কোথায় কৈলাশ-মেনন ফের তুললেন প্রশ্ন

রাজ্য বিজেপির (bjp) প্রাক্তন সভাপতি তথাগত রায়ের (tathagata roy) নিশানায় ফের বিজেপির দুই কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya) এবং অরবিন্দ মেনন (arvind menon)। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু বার

রাজ্য বিজেপির (bjp) প্রাক্তন সভাপতি তথাগত রায়ের (tathagata roy) নিশানায় ফের বিজেপির দুই কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় (kailash vijayvargiya) এবং অরবিন্দ মেনন (arvind menon)। এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর পরে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে ফের এই দুই নেতাকে আক্রমণ করেন তিনি।

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব রাজ্যপাল

একদিকে রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে যেমন সরব বিজেপি, তেমনই সরব রাজ্যপালও। বিষয়টি নিয়ে রাজ্যপাল ইতিমধ্যেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি অভিযোগ করে বলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে কোনও রাজ্যে এরকম ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটেনি। সময়ে সময়ে তিনি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের কড়া সমালোচনা করেছেন।

 তথাগতের নিশানায় দলের শীর্ষ নেতারা

তথাগতের নিশানায় দলের শীর্ষ নেতারা

এদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে তাঁর মূর্তিতে মাল্যদান করেন তথাগত রায়। তারপরেই তিনি প্রথমে রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন। সেখানে তিনি বলেন, রাজ্যে যেভাবে বিজেপি কর্মীদের ওপরে হামলা করা হচ্ছে, তাঁদের বাড়ি ভাঙা হচ্ছে, লুট করা হচ্ছে, তাতে এই রাজ্যে কোনও প্রশাসন আছে কিনা তা বোঝা যাচ্ছে না। এরপরেই তিনি দলের দুই কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেননের নাম করে প্রশ্ন করেন, তাঁরা এখন কোথায়। এই সময় আক্রান্ত কর্মীদের পাশে থাকা উচিত এঁদের।

আগে টুইটে নিশানা করেছিলেন তথাগত

আগে টুইটে নিশানা করেছিলেন তথাগত

এমাসের শুরুর দিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে তথাগত রায় টুইট করে দলের শীর্ষ নেতৃত্বকে নিশানা করেছিলেন। তিনি বলেছিলেন, বেশ কয়েক হাজার মানুষ যাঁরা ভোটে বিজেপির হয়ে কাজ করেছেন, তাঁদেরকে তৃণমূলের দুষ্কৃতীরা ঘরছাড়া করেছে। ঘরে ফিরতে গেলে তাঁদের টাকা দিতে হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন। পাশাপাশি কৈলাশ বিজয়বর্গীয়, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেননের নামে আদ্যাক্ষর উল্লেখ করে বলেছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব এঁদের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, তাঁরা এখন কোথায়।

নিশানা করেছিলেন দিলীপ ঘোষকেও

নিশানা করেছিলেন দিলীপ ঘোষকেও

তাঁর আরও অভিযোগ ছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ফোন ধরছেন না। তাঁকে নিশানা করে তথাগত রায় বলেছিলেন ছাগল দিয়ে ধানচাষ করা সম্ভব নয়। ভোটের পরেই দলবদল নিয়ে সরব হয়েছিলেন তথাগত রায়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেছিলেন, ভোটের আগে কোনও বাদবাচিরা না করেই অনেকের হাতে বিজেপির পতাকা তুলে দেওয়া হয়েছিল। এমনভাবে নতুনদের দলে স্বাগত জানানো হয়েছিস, পুরনো কর্মীরা তাতে উপেক্ষিত হয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+