Vande Bharat Express: বাংলার উপর দিয়েই ছুটবে টাটানগর-বারাণসী বন্দেভারত! কী বলছে রেল?

Vande Bharat Express: টাটানগর থেকে বোকারো হয়ে খুব শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেস শুরু হবে। আট কোচের সেমি বুলেট শুরু হবে। আর এই ট্রেন বাংলার উপর দিয়ে ছুটতে পারে। এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা।

যা হাওড়া স্টেশন এবং একটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়ে। এবার সেই তালিকায় আরও একটি সংজজন (Vande Bharat Express)? আর এই খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখছেন অনেকেই।

Vande Bharat Express

  • Vande Bharat Express: বাংলার উপর দিয়েই ছুটবে ট্রেন

বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করতে পারে মোদী সরকার। আর সেই তালিকায় রয়েছে টাটানগর-বারাণসী বন্দে ভারত। রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেন পুরুলিয়া-বোকারো এবং গয়া হয়ে বারাণসী হয়ে ছুটবে। টাটা থেকে বারাণসীর দূরত্ব ৫৭৪ কিমি। যা ৭ ঘণ্টা ৫০ মিনিটে চলাচল করবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

  • Vande Bharat Express: সময় কত লাগবে

রেল সূত্রে জানা গিয়েছে, টাটানগর থেকে বারাণসীর মধ্যে সপ্তাহে ছয়দিন এই ট্রেন (Vande Bharat Express) চালানো হবে। যা সকাল ৬টা ছাড়বে। আর দুপুর ১টা ৫০ মিনিটে পৌঁছে দেবে। একই ভাবে বারাণসী থেকে দুপুর ২টো ৩৫ মিনিটে ছাড়বে রাত ১০ টার মধ্যে টাটানগর পৌঁছে দেবে এই ট্রেন। যদিও রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য দেওয়া হয়নি। এমনকি কবে এই রুটে এই পরিষেবা শুরু করা সম্ভব তা নিয়েও কোনও মন্তব্য করেননি রেল আধিকারিকরা।

  • Vande Bharat Express: কবে শুরু হবে

তবে 'লাইভ হিন্দুস্থানে' প্রকাশিত খবর অনুযায়ী, এই লাইনে ট্রেন (Vande Bharat Express) চালানোর ক্ষেত্রে বেশ কিছু কাজ বাকি রয়েছে। ট্রেন লাইনগুলির কাজ সহ একাধিক কাজ রয়েছে। এরপরেই টাটানগর-বারাণসী রুটে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন চালানো নিয়ে সিদ্ধান্ত রেল বোর্ড নিতে পারে বলে জানা গিয়েছে। ফলে এই রুটে যাত্রা করতে হলে আরও বেশ কয়েক মাস হয়তো অপেক্ষা করতে হবে মানুষকে।

  • Vande Bharat Express: কোন কোন রুটে চলছে

যে পাঁচটি বন্দে ভারত (Vande Bharat Express) চলছে বাংলা থেকে সেগুলি হল হাওড়া-পুরী, হাওড়া-এনজিপি, হাওড়া-রাঁচি, পাটনা-হাওড়া এবং এনজিপি-গুয়াহাটি রুট। হাওড়া-রাঁচি বাদে বাকি চারটি রুটই সফল। কিন্তু হাওড়া-রাঁচি রুটে যাত্রী হচ্ছে না। ফাঁকা আসন নিয়েই ছুটতে হচ্ছে সেমি বুলেটটিকে। যদিও সময় এগিয়ে ৭টা করার কথা ভাবছে রেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+