বিজেপির মন্ত্রীর সুরেই গলা মেলালেন তসলিমা নাসরিন, নিশানায় আসাদউদ্দিন ওয়াইসি
বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয়র সুরেই গলা মেলালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, আসাদউদ্দিন ওয়াইসি জাকির নায়েকের থেকেও বেশি ভয়ঙ্কর।
বিজেপির মন্ত্রী বাবুল সুপ্রিয়র সুরেই গলা মেলালেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি বলেন, আসাদউদ্দিন ওয়াইসি জাকির নায়েকের থেকেও বেশি ভয়ঙ্কর। ক-দিন আগে বাবুল সুপ্রিয় তোপ দেগেছিলেন আসাদউদ্দিন ওয়াইসির বিরুদ্ধে, এবার তাঁর বিরুদ্ধে মুখ খুললেন তসলিমা। টুইটারে তিনি আসাদের বিরুদ্ধে তীব্র তোপ দাগেন।

টুইটারে তসলিমা নাসরিন লেখেন, আমি মনে করি আসাদউদ্দিন ওয়াইসি জাকির নায়েকের থেকেও ভয়ঙ্কর। কারণ, জাকির নায়েক ধর্মকে ব্যবহার করেন মৌলবাদের জন্য। আর আসাদউদ্দিন ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেন। আমরা মৌলবাদীদের শক্র হিসেবে স্বীকৃতি দিই, কিন্তু রাজনীতিবেদদের দিই না। এই যা তফাৎ।
কদিন আগে কেন্দ্রী মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন, আসাদউদ্দিন ওয়াইসি ক্রমশ জাকির নায়েক হয়ে উঠছেন। অযোধ্যা রায় নিয়ে অসন্তোষ প্রকাশের পাশাপাশি মিম-সু্প্রিমো দাবি করেন, বাবরি ফেরত চাই। এরপরই বাবুল নিশানা করেন ওয়াইসিকে। তারপর তসলিমাও একই সুরে বিঁধেন আসাদউদ্দিন ওয়াইসিকে।
আসাদউদ্দিনকে নিয়ে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ও তীব্র উষ্মা প্রকাশ করেছেন। তিনি এনআরসি প্রসঙ্গে জানান, আসাদউদ্দিন বিজেপির দালাল। বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই তিনি সংখ্যালঘুদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। মমতা বলেন, কেউ সংখ্যালঘুদের পাশে থাকবেন না, তিনি ছিলেন, তিনিই থাকবেন। ওঁরা সব ভুল বুঝিয়ে কাজ হাসিল করতে আসরে নেমেছেন।












Click it and Unblock the Notifications