Suvendu Adhikari: রাজ্যপালের ফ্রিজে সার্চ কমিটির বিল! মমতাই হাতে খড়ি দিয়েছিলেন: শুভেন্দু

Suvendu Adhikari: প্রধানমন্ত্রী রাজনীতি করেন না রাজধর্ম পালন করে। অমৃত ভারত প্রকল্পের প্রথম দফায় দেশের ৫০৯ টি রেল স্টেশনের মধ্যে জন সংখ্যার নিরিখে তৃতীয় এই বাংলায় ৩৭ টি স্টেশনকে প্রকল্পের আওতায় এনেছেন। তৃণমূলের জয় বাংলা স্লোগানকেও ফের একবার তিনি কটাক্ষ করেন এদিন।

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে তৃণমূল কংগ্রেস এদিন রাজ্য জুড়ে ধর্না কর্মসূচি নিয়েছে। সেই কর্মসূচিতেই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। তিনি এব্যাপারে এদিন অমৃত ভারত প্রকল্পে ৫০৯ টি রেল স্টেশনের আধুনিকিকরণের প্রধানমন্ত্রী উদ্যোগের কথা উল্লেখ করেন।

Suvendu Adhikari

বিরোধী দলনেতা বলে নরেন্দ্র মোদীই একমাত্র প্রধানমন্ত্রী, যিনি রবিবার ২৪ হাজার কোটির প্রকল্প দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেন। কিন্তু বাংলার সরকারের দরজা রবিবার বন্ধ কারণ, মুখ্যমন্ত্রী ওিদিন বেলা ১২ টা পর্যন্ত ঘুমোন।

জয় বাংলা স্লোগান নিয়ে বিরোধী দলনেতা বলেন, এটা বাংলা দেশের শাসক আওয়ামি লিগের। তিনি এরপর কটাক্ষ করে বলেন, তৃণমূল তাদের সব কিছু হয় পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানকে নকল করে করে। এই জয় বাংলা স্লোগানও তার মধ্যেই পড়ে।

বিধানসভায় সার্চ কমিটির রিভাইসড বিল পাশ হয়েছে। তা রাজ্যপালের কাছে পাঠানো হচ্ছে। এব্যাপারে প্রশ্ন করা হলে শুভেন্দু অধিকারী বলেন, ওটা ফ্রিজে থাকবে। তিনি বলেন, বিজেপির বিধায়করা রাজ্যপালের কাছে গিয়েছিলেন। তিনি তখন বলেছেন, তাঁর অনেকগুলি ফ্রিজ রয়েছে! সেরকমই একটা ভালো ফ্রিজে তা রাখা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হওয়ার পরে বিজেপি বিধায়করা তা বের করে বাইরে ছিঁড়ে ফেলে দেবেন।

রাজ্যের রাজ্যপাল সমান্তরাল শাসন চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ সম্পর্কে বিরোধী দলনেতা বলে, উনি তো হাতে খড়ি দিতে গিয়েছিলেন। তিনি বলেন, উনার (মমতা) বেআইনি কাজে সমর্থন করলে রাজ্যপালের মতো ভাল লোক হয় না।

আর যখন সেই রাজ্যপাল বেআইনি কাজকে বাধা দিতে চাইছেন, তখন উনি (মমতা) বলছেন আগের জগজীপ ধনখড় ভাল ছিলেন, এই রাজ্যপাল খারাপ। তিনি অভিযোগ করেন প্রতিদিন উত্তরবঙ্গ বঞ্জিত হচ্ছে। উত্তরকন্যায় গেলে কোনও পরিষেবা পাওয়া যায় না। তিনি বলেন, পাহাড় হাসছে না, গুমড়ে-গুমড়ে কাঁদছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+