বাংলার ৪ কেন্দ্রের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী! সরকারি টাকায় বিমান ভাড়া করে দলীয় কাজে গোয়ায় মমতা, তোপ শুভেন্দুর
তিন আইপিএস অফিসারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে আড়িপাতার কাজ করছেন। কলকাতায় এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পাশাপাশি রাজনৈতিক বিরোধিতা থাকলেও তিনি মমতা বন্দ্যোপ
তিন আইপিএস অফিসারকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে আড়িপাতার কাজ করছেন। কলকাতায় এমনটাই বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। পাশাপাশি রাজনৈতিক বিরোধিতা থাকলেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) আক্রমণে অধীর চৌধুরীর মন্তব্যকে সমর্থন করেছেন।

গোয়ায় তৃণমূলের উপস্থিতিকে গুরুত্বে নারাজ
গোয়ায় খাতায় কলমে শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং অভিনেত্রী নাফিসা আলি তৃণমূলে যোগ দিয়েছেন। যা নিয়ে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, লিয়েন্ডারের বাড়ি তো কলকাতায়, তা তিনি গোয়ায় তৃণমূলে যোগ দিলেন কেন? নাফিসা আলি কে, তাঁর পরিচয় এবং রাজনীতিতে সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। কটাক্ষ করেই তিনি বলেন, কোথায় তাঁর বাড়ি, শ্রীনগরে না ভাঙড়ে।

২১ বছরের অভিজ্ঞতার উল্লেখ
বিভিন্ন রাজ্যে তৃণমূলের শক্তিবৃদ্ধির চেষ্টা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, ২১ বছর তিনি পার্টিটা করেছেন। তাঁকে অসমে পর্যবেক্ষক করা হয়েছিল তাঁকে। সেই সময় নোটার থেকে কম ভোট পেয়েছিল তৃণমূল। অন্যদিকে ওড়িশার বালাসোরের তৃণমূল প্রার্থী ২০৪ ভোট পেয়েছিলেন।

অধীর চৌধুরীকে সমর্থন
শুভেন্দু অধিকারী বলেন, অধীর চৌধুরীর সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকলেও, তিনি প্রদেশ কংগ্রেস সভাপতির কথাকে সমর্থন করেন। প্রসঙ্গত অধীর চৌধুরী অভিযোগ করেছিলেন, বাংলা থেকে তৃণমূল টাকা লুটে নিয়ে গিয়ে তা গোয়ায় নেতাদের কিনতে কাজে লাগাচ্ছে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, পশ্চিমবঙ্গে চুক্তিভিত্তিক কর্মীরা বেতন চান না। সরকারি কর্মীরা মহার্ঘভাতা পান না। সরকারি হাসপাতালে স্ক্যান মেশিন খারাপ হলেও তা সারানো হয় না। এখানে বাঁধ ভাঙলেও তা সারানোর টাকা দেওয়া হয় না। তিনি বলেন, এই পশ্চিমবঙ্গ থেকে টাতা তুলে খরচ করা হচ্ছে।

বিমানের ব্যয় নিয়ে প্রশ্ন
শুভেন্দু অধিকারী বলেছেন, আগে মাসে হেলিকপ্টারের জন্য ৪৪ লক্ষ টাকা করে ব্যয় করা হত। এখন সবার ট্যাক্সের টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বিমানের জন্য মাসে ৩ কোটি টাকা করে খরচ করছেন। বিমান ভাড়া করা হয়েছে বছরে ৩৬ কোটি টাকা দিয়ে, কিন্তু তাতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো ছাড়া কেউ চড়েন না। গোয়ায় যেতে গিয়েই সেই বিমান প্রথবার ব্যবহার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সরকারি টাকায় দলের কাজ বলেও কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। এব্যাপারে বাংলার ভোটদাতাদের কাছেই প্রশ্ন করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, ভোটদাতারাই দেখুন তাঁদের কোষাগারের টাকা কোথায় গিয়ে খরচ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যদ্বাণী
শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামের মতো ভোট হলে, ৪ টি কেন্দ্রেই বিজেপি জিতবে। আর ভবানীপুরের মতো ভোট হলে চারটি কেন্দ্রেই গণতন্ত্র ধ্বংস হবে বলে মন্তব্য করেছেন তিনি।

সাধারণ ফোনে কথা বলেন না
শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি সাধারণ ফোনে কথা বলতে পারেন না। হোয়াটসঅ্যাপ, আইফোন কিংবা সিগন্যালে কথা বলতে হয়। পশ্চিমবঙ্গে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা, অভিযোগ করেছএন তিনি। বিরোধী দলনেতা বলেছেন, শাসক তৃণমূলের সবাই খারাপ নন, কিন্তু তাঁরা ভয়ে ভয়ে থাকেন। তিনি বলেছেন, কেউ কোনও গুরুত্বপূর্ণ করা সাধারণ ফোনে বলতে পারবেন না। বিরোধী দলনেতার অভিযোগ ভবানীভবনে সিআইডি ছাড়া, আইবি, কলকাতায় এসটিএফ ফোন ট্যাপিং-এ যুক্ত। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে কারও কোনও ব্যক্তিগত জীবন পশ্চিমবঙ্গে নেই। এরপর সমস্ত তথ্য নবান্নে পৌঁছে যায়।












Click it and Unblock the Notifications