জুতো নেই, গাড়ি নেই, বাড়ি নেই! চার জুনের পরে তৃণমূল কর্মীরা কোথায় থাকবেন, মমতাকে নিশানায় প্রশ্ন দিলীপের
চার জুনের পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা কোথায় থাকবেন সেটা ওনারাই ঠিক করুন। পশ্চিমবাংলায় নিজের গ্রামে থাকবেন নাকি অন্য কোথাও থাকবেন।. শনিবার বর্ধমান শহর সংলগ্ন লক্ষ্মীপুর এলাকায় চা চক্র শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ।.
ঝাড়গ্রামে সভামঞ্চে মুখ্যমন্ত্রীর হাওয়াই চপ্পলের সেফটিপিন লাগানো প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সবই ওনার ড্রামা। আমার জুতো নেই, আমার গাড়ি নেই, আমার বাড়ি নেই এরপরে বলবেন আমার ভোট নেই।
রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলছেন, আপনি হেরে যাচ্ছেন, প্রত্যুত্তরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বলেন, আজকাল কি উনি জ্যোতিষ চর্চা করছেন নাকি? তৃণমূল কটা সিট পাবে সেটা ভাবুন আগে। সারাদেশে এখন একটাই নাম সেটা বিজেপি। পশ্চিমবঙ্গের লোকেরা তৃণমূল কংগ্রেসকে ভুলে যাবে এই লোকসভা ইলেকশনের পরেই। বলেছেন তিনি।

- তৃণমূলকে নিয়ে কেউ ভাবছে না
এদিন দিলীপ ঘোষ বলেছেন, এখন তৃণমূলকে নিয়ে আর কেউ ভাবছে না। সারা দেশে বিজেপি কীভাবে চারশো পার করবে, তাই এখন চর্চার বিষয় বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ।
- ৪ তারিখের পর কী হবে?
বিভিন্ন জায়গায় তৃণমূলের নেতারা বলছেন ৪ জুনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না। তৃণমূলের নেতারাই থাকবেন। এব্যাপারে মন্তব্য করতে দিয়ে দিলীপ ঘোষ বলেছেন, বরং ওনারাই কোথায় থাকবেন, তা আগে ঠিক করুন। পশ্চিমবঙ্গে নিজেদের গ্রামে থাকবেন, না অন্য কোথাও।
তিনি বলেন, মালদায়ও তৃণমূলের নেতারা এমন আওয়াজ দিয়েছিলেন। দক্ষিণবঙ্গের বেশ কিছু জাায়গায় গুন্ডামো করে ভোট করে। কিন্তু এবার মানুষ বুঝিয়ে দিয়েছে, তৃণমূলের দিন শেষ।
- সব কিছুই ড্রামা
ঝাড়গ্রামে সভামঞ্চে মুখ্যমন্ত্রীর হাওয়াই চপ্পলের সেফটিপিন লাগিয়েছেন। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, উনার সব কিছুই ড্রামা। বলেন, জুতো নেই, গাড়ি নেই, বাড়ি নেই। এরপর বলবেন ভোট নেই। এতদিন সিমপ্যাথির ভোটে জিতে এসেছেন বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ।
- হারবেন দিলীপ-সুকান্ত
এবারের নির্বাচনে দিলীপ ঘোষ থেকে সুকান্ত মজুমদাররা হারবেন, দাবি করেছেন তৃণমূল নেত্রী শশী পাঁজা। এব্যাপারে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, উনি কি জ্যোতিষ চর্চা করছেন নাকি। তৃণমূল নিজে কটা ভোট পাচ্ছে, তা আগে ভাবতে হবে। তিনি বলেন, দেশে একটা চিন্তা মোদী কটা আসন পাচ্ছেন। সেখানে আলোচনা চারশো হবে কি হবে না? অন্যদিকে বিজেপি ৩৭০ পাবে কি পাবে না? সেখানে তৃণমূল বলে কোনও দল আছে কিনা, তাই অনেকের মনে নেই।












Click it and Unblock the Notifications