মমতাবঙ্গ হোক পশ্চিমবঙ্গের নাম বদল করে! মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধলেন অধীর চৌধুরী

মমতাবঙ্গ হোক পশ্চিমবঙ্গের নাম বদল করে! মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধলেন অধীর চৌধুরী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (mamata banerjee) বিজেপির ট্রোজান হর্স বলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (adhir chowdhury) । পাশাপাশি তিনি বলেছিলেন, কংগ্রেসের নাম পরিবর্তন করে কংগ্রেস (এম) করতে চাইছেন তিনি। এবার বাংলার এক জনপদের নাম পরিবর্তন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন অধীর চৌধুরী।

আলিপুরদুয়ারের গ্রামের নাম পরিবর্তন

আলিপুরদুয়ারের গ্রামের নাম পরিবর্তন

আলিপুরদুয়ারের শামুকতলায় কুড়ি বছরেরও বেশি আগে এক গ্রাম গড়ে উঠেছিল। তবে সেখানে ছিল জমি নিয়ে সমস্যা। নন্দীগ্রামের জমি আন্দোলনের সময় স্থানীয় মানুষ গ্রামের নাম নন্দীগ্রাম রাখেন। এইভাবেই সরকারি নথিতেও সেই নাম নথিভুক্ত হয়ে যায়। এরপর দীর্ঘদিন কেটে গেলেও, সেখানে জল কিংবা বিদ্যুতের দেখা ছিল না। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল কোনও গ্রামকে বিদ্যুতের থেকে বঞ্চিত রাখা যাবে না। মুখ্যমন্ত্রীর নির্দেশ, গ্রামের মানুষদের চেষ্টায় শনিবার নন্দীগ্রামের ১১ টি বাড়িতে বিদ্যুতের আলো জ্বলে। তারপরেই গ্রামের মানুষ নন্দীগ্রামের নাম পরিবর্তন করে মমতাময়ী নদর রাখেন বলে জানা গিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বও তাতে সমর্থন ছিল বলেই জানা গিয়েছে।

তীব্র কটাক্ষ অধীরের

তীব্র কটাক্ষ অধীরের

এদিন সাংবাগিক সম্মেলনে অধীর চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল গ্রামের নাম মুখ্যমন্ত্রী মমতার নামে রাখা নিয়ে। যা নিয়ে তীব্র কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেন, এবার পশ্চিমবঙ্গ না বলে হোক মমতাবঙ্গ। তিনি বলেছেন, এটা তৈরি করা হয়েছে। কেননা সরকার, পঞ্চায়েত, গ্রামের প্রধান সবই ওদের। ফলে এই পরিবর্তন হতেই পারে। তাতে তারা খুশি হলেই ভাল বলেও মন্তব্য করেন তিনি।

করোনা থেকে বাঁচতে দুর্গার কাছে প্রার্থনা

করোনা থেকে বাঁচতে দুর্গার কাছে প্রার্থনা

দুর্গা পুজোয় ভিড় তিনি প্রত্যক্ষ করেছেন কলকাতা। এদিন সেই কথাই তুলে ধরেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, সতর্কতা তো সবাই জারি করছে, যাতে নতুন করে মানুষ সংক্রমিত না হয়। বিশেষজ্ঞরা বলছেন, সতর্কতা অবলম্বনে যেন ভুল না হয়। অধীর চৌধুরী বলেছেন, তিনি শুক্রবার কলকাতায় প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় দেখেছেন। সেই ভিড় আগামী দিনে কোথায় গিয়ে পৌঁছবে তা তিনি বলতে পারছেন না। তিনি বলেছেন মানুষ আনন্দ করতে চায়, কিন্তু সতর্কতা কীভাবে রক্ষা করা যাবে তা তিনি বলতে পারছেন না। তাই তিনি বলেছেন, দেবী দুর্গা যেন বাংলাবাসীকে করোনার সংক্রমণ থেকে বাঁচান।

কিষাণ মোর্চার আন্দোলনে সমর্থন

কিষাণ মোর্চার আন্দোলনে সমর্থন

লখিমপুর খেরির ঘটনার প্রতিবাদ করে সোমবার কিষাণ মোর্চার তরফে দেশ জুড়ে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। এব্যাপারে অধীর চৌধুরী প্রশ্ন করা হলে তিনি বলেন, কিষাণ মোর্চার সব ধরনের আন্দোলনকে তারা সমর্থন করেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+