খুলে গেল তারাপীঠের মন্দির, যেসব শর্ত মানতে হবে পুণ্যার্থীদের
একমাস বন্ধ থাকার পরে খুলে গেল তারাপীঠের মন্দির (tarapith temple)। করোনা সংক্রমণ (coronavirus infection) বেড়ে যাওয়ার কারণে প্রশাসনের সঙ্গে আলোচনা করে গত ১৬ মে থেকে মন্দির বন্ধ করে দিয়েছিল তারাপীঠ মন্দির পরিচালন কমিটি।
একমাস বন্ধ থাকার পরে খুলে গেল তারাপীঠের মন্দির (tarapith temple)। করোনা সংক্রমণ (coronavirus infection) বেড়ে যাওয়ার কারণে প্রশাসনের সঙ্গে আলোচনা করে গত ১৬ মে থেকে মন্দির বন্ধ করে দিয়েছিল তারাপীঠ মন্দির পরিচালন কমিটি। মন্দির খুললেও, সেখানে যেতে গেলে পুণ্যার্থীদের বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে।

স্যানিটাইজেশন ও ফেস মাস্ক মাস্ট
মন্দির চত্বরে প্রবেশ করার আগে স্যানিটাইজেশন মাস্ট। এব্যাপারে পুণ্যার্থীদের ওপরে নজরদারি করতে তারাপীঠ মন্দির কমিটি বেসরকারি নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছে। তারাই বিষয়টি পর্যবেক্ষণ করবেন।
পুণ্যার্থীদের সবার জন্যই ফেস মাস্ক মাস্ট। তা না থাকলে মন্দির তো দূরের কথা মন্দির চত্বরে প্রবেশ করতে দেওয়া হবে না। এব্যাপারে নির্দেশিকা যথাযথভাবে পালন করার জন্য মন্দির কর্তৃপক্ষের ঠিক করা নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া হয়েছে।

পুজোর সামগ্রি দিতে হবে সেবায়েতদের হাতে
এবার পুণ্যার্থীদের তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রবেশের সময় পুণ্যার্থীদের তাদের পুজোর সামগ্রী মন্দিরের সেবাইতদের হাতে তুলে দিতে হবে। তবে পুজোর পরে পুজোর সামগ্রী পুণ্যার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

মোবাইল নিয়ে ঢোকা যাবে না
মোবাইল কিংবা স্মার্টফোন নিয়ে গর্ভগৃহে প্রবেশ করা যাবে না। মূলত গর্ভগৃহে প্রবেশ করে ছবি তোলা থেকে পুণ্যার্থীদের বাধা দিতেই মন্দির কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগ্রহ স্পর্শ করা যাবে না
পুজো দিতে ঢুকে বিগ্রহ অর্থাৎ তারা মাকে স্পর্শ করা যাবে না। পরিবর্তে গর্ভগৃহের সামনে থাকা মায়ের চরণ স্পর্শ ও প্রণাম করা যাবে। গর্ভগৃহে কোনরকম ভিড় করা যাবে না।

একমাস ধরে চলেছে নিত্য পুজো
১৬ মে মন্দির বন্ধ করা হয়েছিল। সেই সময়ের পর থেকে একমাস ধরে নিয়ম মেনে নির্ধারিত সেবাইত নিত্যপুজো করেছেন। প্রথমে সরকারের নির্দেশ মতো বিধিনিষেধ ৩০ মে পর্যন্ত ছিল। পরে তা বেড়ে হয়েছিল ১৫ জুন পর্যন্ত।












Click it and Unblock the Notifications