ভোটযুদ্ধে তরণী বিশ্বাসের গানে শান্তি, ঐক্য ও মানুষ
বিভাজনের রাজনীতি থেকে দেশের টাকা তছরুপ করা বিত্তশালীদের ইতিবৃত্ত কিংবা রাজনৈতিক নেতাদের ভোলবদল নিয়ে ভোটের আগে ফের ঝলসে উঠল বাউল শিল্পী তরণী মোহন বিশ্বাসের কলম ও কন্ঠ।
বিভাজনের রাজনীতি থেকে দেশের টাকা তছরুপ করা বিত্তশালীদের ইতিবৃত্ত কিংবা রাজনৈতিক নেতাদের ভোলবদল নিয়ে ভোটের আগে ফের ঝলসে উঠল বাউল শিল্পী তরণী মোহন বিশ্বাসের কলম ও কন্ঠ। বিশ্বায়নের যুগেও অন্যায়-অবিচারের বিরুদ্ধে তার প্রধান হাতিয়ার পাঁচ টাকার কলম আর সযত্নে লালিত কন্ঠ। তাই অর্থ নয়, প্রাণের আরামেই ভোটযুদ্ধে গানের ভেলা একাই ভাসিয়ে চলেছেন রায়গঞ্জের কাশীবাটীর মানুষটি।

তরণী মোহনের কথায়, ভোট এলেই রাজনৈতিক নেতাদের চরিত্র বদল হয়। রীতিনীতি জলাঞ্জলি দিয়ে যখন-তখন জার্সি বদলে তাঁদের দ্বিধা নেই। এমনকী রাজনৈতিক বিভাজনে শিল্পীদেরও সামিল করা হচ্ছে বলেও অভিযোগ তরণী মোহন বিশ্বাসের। তার কথায়, রাজ্যের প্রত্যন্ত গ্রামে এমন বহু শিল্পী আছেন, যারা আর্থিক অনটনে সমাজে প্রতিষ্ঠা পান না। তবু তাদের চিন্তা ভাবনার বিকৃতি ঘটে না। আর এখানেই রাজনৈতিক নেতাদের থেকে তাঁরা আলাদা। যে গান মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করবে, সেই গানই তাঁর অস্ত্র বলে জানিয়েছেন শিল্পী তরণী মোহন বিশ্বাস।
ভোটযুদ্ধে গানের ভেলা একাই ভাসিয়ে চলেছেন তিনি। বিভিন্ন গ্রামগঞ্জে গান গেয়ে চলেছেন রায়গঞ্জের কাশিবাটীর এই শিল্পী। পারিবারিক সূত্রেই গানে হাতে খড়ি। আউল,বাউল,সহজিয়া সুরের সঙ্গে তার নিত্য ওঠাবসা। প্রতিবার ভোট এলেই তিনি গান লেখেন। এবারও নির্বাচন উপযোগী গান লিখছেন, গেয়েছেন। তরণী মোহনের কথায়, ভারতের মতো গনতান্ত্রিক দেশে লোকসভা ভোট খুব দামী। মানুষ যেন স্বাধীনভাবে নিজের ভোট নিজে দিতে পারেন, তাই তাঁর এই উদ্যোগ বলে জানিয়েছেন রায়গঞ্জের কাশীবাটীর এই শিল্পী।
তরণী মোহনের কথায়, সংগীতের মধ্য দিয়ে সাধারণ মানুষের চিন্তা-ভাবনা বিকশিত হয়। সংগীতের উপর বিশ্বাস থাকলে, মাথায় অন্য কোন বাজে চিন্তা আসবে না বলেও মনে করেন তরণী মোহন। তাঁর কথায়, ভোট আসবে ভোট যাবে। রাজনৈতিক নেতারাও রং বদলাবেন। কিন্তু মানুষ যদি তার গানের অর্থ বুঝতে পারেন তাহলে আর কোন বিভেদ থাকবে না বলে মনে করেন রায়গঞ্জের তরণী মোহন বিশ্বাস।












Click it and Unblock the Notifications