শুভেন্দুর বিধায়ক পদও খারিজ হয়ে যেত রাহুলের মতো! তাপস রায়ের মন্তব্যে জল্পনা
রাহুল গান্ধীর মতো শুভেন্দু অধিকারীরও বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যেত। এমনই আশঙ্কার কথা শোনালেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর কথায়, শুভেন্দু অধিকারী বিধায়ক রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাধা হয়ে না দাঁড়াতেন শুভেন্দু অধিকারী আজ বিধায়ক থাকতেন না।

শুভেন্দু অধিকারীকে একহাত তাপস রায়ের
খড়দহ বিধানসভার অন্তর্গত তৃণমূল কংগ্রেসকর্মীদের নিয়ে কর্মিসভার আয়োজন করা হয়েছিল রবীন্দ্র ভবনে। সেই কর্মিসভায় শুভেন্দু অধিকারীকে একহাত নিয়ে তাপস রায় বলেন, কদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ আনতে চেয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় স্পিকারকে বলেন ক্ষমা করে দিতে।

রাহুলের মতো শুভেন্দুরও বিধানসভার সদস্যপদ খারিজ হ’ত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেছিলেন, প্রিভিলেজ আনতে হবে না। কিন্তু ওই প্রিভিলেজ যদি ঠিকমতো আনতে পারতাম বা মুখ্যমন্ত্রী আনতে দিতেন, তাহলে শুভেন্দু অধিকারী তাঁর বিধানসভার সদস্যপদ রাখতে পারতেন না। রাহুল গান্ধীর মতো শুভেন্দুরও বিধানসভার সদস্যপদ খারিজ হয়ে যেত।

মমতার ক্ষমাশীলতার জন্যই শুভেন্দু আজও বিধায়ক
তাপস রায় এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ফারাকও বুঝিয়ে দেন। তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী জানেন সহবত দেখাতে। তাঁর ক্ষমাশীলতার জন্যই শুভেন্দু অধিকারী আজও বিধায়ক রয়েছেন, বিরোধী দলনেতা রয়েছেন। কিন্তু কেন্দ্রের সরকার বা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সহবত জানেন না। তাই রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করে দিয়েছে কেন্রে জর সরকার।

রাহুল প্রসঙ্গে বিজেপিকে কাঠগড়ায় তোলেন তাপস
এদিন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সরব হয়ে তিনি তৃণমূলের মহত্ব বুঝিয়ে দেন। আর রাহুল গান্ধীর প্রসঙ্গ উত্থাপন করে তিনি বুঝিয়ে দেন বিজেপির প্রতিহিংসা পরায়নতা। শুভেন্দুর সমালোচনার পাশাপাশি বিজেপিকেও তিনি কাঠগড়ায় তোলেন। একইসঙ্গে তৃণমূলের ভুলও ধরিয়ে দিলেন বিধায়ক তাপস রায়।

তৃণমূলের ভুল হল দরজা সঠিক সময়ে বন্ধ করতে পারেনি
রবিবার খড়দহের রবীন্দ্র ভবনে তৃণমূল কংগ্রেসের কর্মিসভার বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অন্য দলের বদমায়েশগুলো তৃণমূলে ঢুকেই সমস্যা করে দিয়েছেন বলে তাঁর মত। আর তৃণমূলের ভুল হল দলের দরজা তারা সঠিক সময়ে বন্ধ করতে পারেনি। পারলে এমন সঙ্কট আসত না।

তৃণমূলের যে ভুলের খেসারত এখন দিতে হচ্ছে
তাপস রায়ের কথায়, অন্য দলের বদমায়েশগুলো নিজের মাটি শক্ত করার জন্য আমাদের দলে ঢুকে পড়েছে। অন্য দল থেকে আমাদের দলে ঢুকে পড়া আমরা আটকাতে পারিনি। এটাই আমাদের বড় ভুল। সেই ভুলের খেসারত যে এখন দিতে হচ্ছে, তাও স্পস্ট করে দেন বিধায়ক তাপস রায়।

নিজের পায়ের মাটি শক্ত করার জন্য শাসক দলে
পঞ্চায়েত নির্বাচনে আগে দলত্যাগী নেতা-নেত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন, নিজের পায়ের মাটি শক্ত করার জন্য অন্য দলের বদমায়েশগুলো আমাদের দলে ঢুকে পড়েছে। অন্য দল থেকে আসা নেতা-নেত্রীরা চায় সরকারি দলের সঙ্গে থাকতে। আর এখন কাজ সিদ্ধ করার জন্য তারা খুঁজেও পেয়ে যায় আমাদের কাউকে কাউকে।

দম্ভ অহংকার ছেড়ে মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন
তাপস রায় ভুল স্বীকার করে বলেন, ভুল ত্রুটি কি আমাদের নেই। আমাদেরও আছে ভুল-ত্রুটি। সেগুলো সবাই শুধরে নেবেন। দম্ভ অহংকার ছাড়ুন। দম্ভ অহংকার ছেড়ে আপনারা জনপ্রতিনিধিরা মানুষের কাছে যান। মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। এই জন্যই আপনাদের দল ক্ষমতা দিয়েছে।












Click it and Unblock the Notifications