ইডির ভয়ে তাপস রায় বিজেপিতে গিয়েছেন, নাম না করে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের
তাপস রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। গত ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি হানা দিয়েছিল। সেই ঘটনার পরে তৃণমূল নেত্রী একবারও ফোন করেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে এই বিষয়ে একটা কথাও আসেনি। অভিমান করেই দীর্ঘদিনের সঙ্গী তাপস গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন।
নাম না করে তাপস রায় সম্পর্কে এবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। "কেউ কেউ তো চলে যাচ্ছে ভয় পেয়ে, একবার ইডি এলেই। বাবা ইডি যদি আবার ধরে। ইডির লোক পরে ফোন করে বলছে, বিজেপিতে যান। সমস্যা মিটে যাবে।"

মুখ্যমন্ত্রীর এই বক্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাপস রায় বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁর অভিমানের কথা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের পক্ষে সওয়াল করেছেন। তাঁর হয়ে মন্তব্য করেননি। তাঁকে এই ঘটনা ব্যথিত করেছে। এমনই কথা বলেছিলেন তাপস।
কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন। তাঁর উপর অভিমান করে নয়। ইডির ভয়েই যে তাপস রায় গিয়েছেন। একথা বুঝিয়ে দিলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাপস রায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁকে রাজনৈতিকভাবে সুদীপ বন্দ্যোপাধ্যায় কোণঠাসা করেছিলেন। তাঁর বক্তব্যে এই কথা প্রকাশ পেয়েছে। দলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তাপস রায়ের পাশে থাকেনি দল।
কলকাতায় তৃণমূলের কর্মসূচি থাকলে তাপস রায় দায়িত্ব পালন করেন। ২১ জুলাই হোক বা বড় কর্মসূচি। সব সময় তাপস রায় দায়িত্ব নেন। কিন্তু এবার ব্রিগেড সমাবেশের আগে তাপস রায় কোনও দায়িত্ব নেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনও ধরেননি বলে খবর।
উত্তর কলকাতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূলের কর্মসূচি ছিল বৃহস্পতিবার। এবার এই কর্মসূচির দায়িত্ব সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় সামলেছেন। সেই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের প্রশংসা করেছেন।
দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পাশেই দাঁড়িয়েছেন। একথা অনেকটা পরিষ্কার। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications