‘আমরা দলের ডোবারম্যান, শত্রু দেখলে তেড়ে যাই,’ সুদীপ কটাক্ষের পাল্টা জবাব তাপসের

‘আমরা দলের ডোবারম্যান, শত্রু দেখলে তেড়ে যাই,’ সুদীপ কটাক্ষের পাল্টা জবাব তাপসের

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বার বার প্রকাশ্যে এসেছে। তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এনে বিতর্কে জড়ালেন তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস রায়। গত কয়েকদিন ধরেই তাঁদের কটাক্ষ ও পাল্টা কটাক্ষে সরগরম বাংলার রাজনীতি। শুক্রবার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পরাশ্রয়ী, দুর্নীতিগ্রস্ত বলে কটাক্ষ করলেন তাপস রায়।

‘আমরা দলের ডোবারম্যান, শত্রু দেখলে তেড়ে যাই,’ সুদীপ কটাক্ষের পাল্টা জবাব তাপসের


দুই বর্ষীয়ান নেতা যেভাবে পরস্পরকে আক্রমণ করছে, তা ক্রমেই তৃণমূলের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমের সামনেই তৃণমূলের দুই বর্ষীয়ান নেতা একে অপরের আনুগত্য নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বৃহস্পতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন তাপস রায়। তাপস রায়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বলেও উল্লেখ করেন। পাশাপাশি অভিযোগ করেন, তৃণমূলের সাংসদ হয়েও তিনি বিজেপির সঙ্গে সখ্যতা রেখে চলেন।

শুক্রবার তৃণমূল বিধায়ক তাপস রায় কটাক্ষ করেন, 'প্রধানমন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে স্যুট উপহার দেন। পাল্টা সুদীপ বন্দ্যোপাধ্যায়ও নরেন্দ্র মোদীকে স্যুটের কাপড় উপহার দেন।' তিনি বলেন, 'একদিকে, বিজেপি বিধায়করা যখন কদর্য ভাষায় বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে কদর্য ভাষায় আক্রমণ করছেন, ঠিক সেই সময় সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার প্রশংসা করে টুইট করেছেন।' তৃণমূলের নেতাদের বিরুদ্ধে সক্রিয় সিবিআই, এই নিয়ে একটি মন্তব্যও কেন সুদীপ বন্দ্যোপাধ্যায় করেননি কেন বলে প্রশ্ন তোলেন তাপস রায়।

প্রসঙ্গত, ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। বিজেপির উত্তর কলকাতায় নব নিযুক্ত সভাপতি তমোঘ্ন ঘোষের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পারিবারিক ঘনিষ্ঠতা নিয়ে প্রথম প্রশ্ন তোলেন তাপস রায়। তিনি অভিযোগ করেন, তমোঘ্ন ঘোষের দুর্গা পুজোয় একই সঙ্গে হাজির ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। তাপস রায়ের এই মন্তব্যে পাল্টা কটাক্ষ করেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'হাতি চলেন বাজার, কুত্তা ভোকেন হাজার। আমি দিল্লিতে যে বৈঠক করি, সেখানে নরেন্দ্র মোদী সামনে বসে থাকেন। আমি লুকিয়ে কারও সঙ্গে বৈঠক করি না।'

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষে পাল্টা জবাব দেন তাপস রায়। তিনি বলেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথার জবাব দেওয়ার জায়গায় আমি নেই। আমিও পাঁচ বারের বিধায়ক ও দশ বছরের কাউন্সিলর। তিনি বলেন, আমি দুর্নীতিগ্রস্ত ও হেফাজতে থাকা লোক নই। আমার কোনও কাল দাগ নেই।' এরপরেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পাল্টা কটাক্ষ করে তাপস রায় বলেন, 'আমরা সাদা হাতি, অনুৎপাদক নই৷ আমরা দলের ডোবারম্যান, গ্রে হাউন্ড, গ্রেট ডেন৷ আমরা দলকে সতর্ক করি, শত্রু দেখলে তেড়ে যাই৷'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+