সুদীপকে এবার কড়া আক্রমণ তাপস রায়ের, কী বললেন শোভনদেব?
তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন বিধায়ক তাপস রায়। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের 'বিলম্বিত বোধোদয়' এই খোঁচাও দিয়েছেন তিনি। দীর্ঘ ছয় বছর দল থেকে সাসপেন্ড ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই কথাও মনে করিয়ে দিয়েছেন তাপস রায়।
সোমবার কার্যত বিতর্কিত মন্তব্য করেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে রাজ্য ছাগলের তৃতীয় সন্তানের আকার নেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেই বাংলাকে চেনা যায়। এমনই মন্তব্য করেছিলেন তিনি। আর তারপরেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ তীব্র আক্রমণ করেছিলেন তাকে।

মঙ্গলবার সেই বিতর্কে নতুন করে মাথা গলালেন তৃণমূল বিধায়ক তাপস রায়। রীতিমতো সাংসদকে আক্রমণ করলেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন জাতীয় নেতা থাকতে এমন হবে কেন? তিনি কীভাবে এই কথা বললেন? সেটি বুঝতে পারছেন না তাপস রায়। এমনই খোঁচা মারলেন বিধায়ক।
এরপরেই এল বিলম্বিত বোধোদয় প্রসঙ্গ। এক সময় দলত্যাগ করেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তারপর দলে ফিরে আসেন। ছয় বছরের জন্য সাসপেন্ড ছিলেন তিনি। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজেই এক সময় বলেছিলেন তৃণমূল ৬ বছরের বেশি থাকবে না। কিন্তু তারপরে তিনি দলে ফিরে আসেন। সেই প্রসঙ্গ উত্থাপন করলেন তাপস।
সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায় সেই সময়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার আক্রমণ করেছিলেন। সেইসব কাগজপত্র তাপস রায়দের কাছে আছে। এমনই মন্তব্য করলেন তিনি। সোমবার নবীন প্রবীণ দ্বন্দ্ব অত্যন্ত বড় আকারে দেখা গিয়েছিল। তৃণমূলের অন্দরে সেই বিতর্ক মঙ্গলবারও চলছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এদিকে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ও এই বিতর্কে চর্চায় নেমে পড়েছেন। দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। সেই দ্বন্দ্ব নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে চাইছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সমানভাবে চেয়েছেন শোভনদেব।
দলের মুখপাত্র কুণাল ঘোষ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তিনি দাবি করেছেন, দলের মধ্যে বিতর্ক নেই। তৃণমূল কংগ্রেস দল হিসেবে একসঙ্গেই রয়েছে। বিরোধীরা তাদের নিজেদের দলের দিকে তাকান। সেদিকে খেয়াল রাখুক।












Click it and Unblock the Notifications