তাপস পালের জীবনাবসানের খবর থেকে মাধ্যমিকের প্রশ্ন ফাঁস কেড়েছে ১৮ ফেব্রুয়ারির শিরোনাম
অভিনেতা তাপস পালের জীবনাবসান। ভোররাত ৩:৩৫ মিনিট নাগাদ ৬১ বছর বয়সে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়েছে। ১ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ের বান্দ্রার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শুরু থেকেই তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। অভিনেতার প্রয়াণে টলিউডে নেমেছে শোকেয় ছায়া। এদিকে, কড়া নজরদারির মধ্যেও মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের অভিযোগ এবারও পিছু ছাড়ল না। এদিন পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রথমভাষা বাংলার প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে সোশ্যাল মিডিয়ায়। যদিও এব্যাপারে পর্ষদের তরফে কিছুই বলা হয়নি। আর ভাইরাল হওয়া প্রশ্নটি আসল কিনা তা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া। একনজরে দেখে নেওয়া যাক দিনের বাছাই করা কিছু খবর।













Click it and Unblock the Notifications