'অভিযোগ করেছিলাম, তাই অভিযুক্ত হলাম', গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন তাপস মণ্ডল
আদালতে নিয়ে যাওয়ার পথে কুন্তল ঘোষের বিরুদ্ধে মুখ খুললেন তাপস মণ্ডল
গ্রেফতারির পর প্রথম মুখ খুললেন তাপস মণ্ডল। আদালতে পেশ করার পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে তাপস মণ্ডল বলেন, 'অভিযোগ করেছিলাম তাই অভিযুক্ত হলাম'। ৫০ লক্ষ নয় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা চেয়েছিলাম বলে দাবি করেছেন তাপস মণ্ডল। যদিও তিনি সেই টাকা নেননি বলে দাবি করেছেন।

গ্রেফতারির পর মুখ খুললেন তাপস মণ্ডল
নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল তাঁকে গ্রেফতার করে সিবিআই। আজ নীলাদ্রি ঘোেষ এবং তাপস মণ্ডলকে আদালতে পেশ করা হয়। নিজাম প্যালেস থেকে তাপস মণ্ডলকে বের করার সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তখনই তাপস মণ্ডল দাবি করেন, 'অভিযোগ করেছিলাম তাই অভিযুক্ত হলাম'। অর্থার তিনি বোঝানোর চেষ্টা করেছেন তাঁকে পরিকল্পিত ভাবে গ্রেফতার করা হয়েছে। কারণ তিনি এই দুর্নীতি নিয়ে মুখ খুলতে শুরু করেছিলেন সেকারণেই তাঁকে গ্রেফতার হতে হল।

টাকা চাওয়ার দাবি
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস মণ্ডল দাবি করেছেন তিনি ৫০ লক্ষ নয় ১৯ কোটি ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন কুন্তল ঘোষের কাছে। কুন্তল ঘোষ টাকা পেয়েছিলেন তাই তাঁর কাছ থেকে টাকা দাবি করেছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য সিবিআই সূত্রে খবর, ইডি-সিবিআইয়ের থেকে তথ্য গোপন করার জন্য ৫০ লক্ষ টাকা চেয়েছিলেন তাপস মণ্ডল। কোন তথ্য তাপস মণ্ডল গোপন করতেন তা জানার চেষ্টা করছে সিবিআই। প্রসঙ্গত উল্লেখ্য কুন্তল ঘোষ দাবি করেছিলেন তাপস মণ্ডল টাকা চেয়েছিলেন তাঁর কাছে এবং টাকা না দিলে তার শিশু পুত্রকে অপহরণ করার হুমকি পর্যন্ত দিয়েছিলেন।

গ্রেফতার তাপস মণ্ডল
নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম চাঁই তাপস মণ্ডলকে গতকাল টানা ৮ ঘণ্টা জেরার পর গ্রেফতার করে সিবিআই। তার সঙ্গে গ্রেফতার করা হয় নীলাদ্রি ঘোষকেও। নিয়োগ দুর্নীতি মামলায় নীলাদ্রি ঘোষের বিরুদ্ধেও আর্থিক লেনদেনের অভিযোগ ছিল। সিবিআই দাবি করেছে প্রসিড অব ক্রাইমসের হ্যান্ডলার তাপমস মণ্ডল। তিনি তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছিলেন। এই ঘটনায় তিন জনই জড়িত আর্থিক লেনদেনে এমনই অভিযোগ করেছেন তদন্তকারীরা।

কী বললেন কুন্তল ঘোষ
আদালতে আজ িনয়ে আসা হয়েছে কুন্তল ঘোষকেও। তিনি কোর্ট চত্ত্বরে প্রিজন ভ্যান থেকে নামার সময় দাবি করেন, তাঁর অভিযোগ যে সত্যি ছিল সেটা প্রমাণিত হয়ে গিয়েছে। সেজন্যই তাপস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ তাপস মণ্ডলই যে টাকা নিয়েছিলেন সেটা প্রমাণিত হয়ে গিয়েছে বলে দাবি করেেছন কুন্তল ঘোষ। তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল কুন্তল ঘোষকে। কুন্তল ঘোষের বিরুদ্ধে কোটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে।












Click it and Unblock the Notifications