আজ ফের তাপসকে তলব ইডির, আবারও কুন্তলের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা

ম্যারাথন জেরায় মেলেনি কোনও গুরুত্বপূর্ণ তথ্য

আজ ফের ইডি হাজিরা তাপস মণ্ডলের। গতকাল কুন্তল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়েও মেলেনি কোনও গুরুত্বপূর্ণ তথ্য। তাই আবারও দুজনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। কে সত্যি বলছে তা জানতেই দফায় দফায় েজরা বলে অনুমান। এদিকে কুন্তল ঘোষের পেন ড্রাইভের তথ্য জানতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। তাঁরা সাইবার বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন।

ফের তলব তাপস মণ্ডলকে

ফের তলব তাপস মণ্ডলকে

আজ ফের তলব করা হয়েছে তাপস মণ্ডলকে। গতকাল ১৩ ঘণ্টা জেরার পর ফের তাঁদের তকে তলব করা হয়েছে আজ। সিজিও কমপ্লেক্সে সকাল ১১টা নাগাদ হাজিরা দেবেন তাপস মণ্ডল। গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার কুন্তল ঘোষের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। তাপস মণ্ডলের বিস্ফোরক দাবির পরেই তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করার পর তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা।

 ম্যারাথন জেরা

ম্যারাথন জেরা

গতকাল সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাপস মণ্ডলকে। সেখানে ঢোকার সময় তিনি নীলাদ্রি নামে একজনের নাম নিয়েছিলেন। এই নীলাদ্রি আসলে কে তা জানার চেষ্টা করেন তদন্তকারীরা। কুন্তল ঘোষের মুখোমুকি বসিয়ে প্রায় ১৩ ঘণ্টা জেরা করা হয়। তাপস মণ্ডল দাবি করেছিলেন কুন্তল ঘোষ বেআইনি ভাবে চাকরি দেওয়ার জন্য ১০ কোটি টাকা নিয়েছিলেন। সেই টাকা তিনি নেননি বলে বলে দাবি করেন কুন্তল ঘোষ। উল্টে তাপস মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। কে সত্যি বলছে তা খতিয়ে দেখতেই ২ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করেছিলেন তদন্তকারীরা। কিন্তু তেমন কিছু জেরায় উঠে আসেনি সেকারণে আজ ফের তাঁকে তলব করা হয়েছে।

কুন্তলের ৩টি পেন ড্রাইভে নজর

কুন্তলের ৩টি পেন ড্রাইভে নজর

কুন্তল ঘোষের দুটি পেন ড্রাইভ পেয়েছেন তদন্তকারীরা। তাঁর ফ্ল্যাটে বেডরুমের মধ্যে রাখা ছিল পেনড্রাইভ তিনটি। সেই তিনটি পেনড্রাইভে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে বলে অনুমান ইডির। সেই পেনড্রাইভের তথ্য অনুসন্ধানে এবার সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এই তিনটি পেনড্রাইভে টাকা নেওয়ার একাধিক তথ্য থাকতে পারে বলে অনুমান তদন্তকারীদের। খতিয়ে দেখা হচ্ছে সেই তিনটি পেন ড্রাইভ। সেই সঙ্গে কুন্তলের বাড়িতে পাওয়া কালো ডাইরির তথ্যও খতিয়ে দেখছে তদন্তকারীরা।

 নীলাদ্রি ঘোষ কে?

নীলাদ্রি ঘোষ কে?

তাপস মণ্ডল বারবার নীলাদ্রি ঘোষের নাম বলেছেন। গতকাল জেরায় যাওয়ার আগেও নীলাদ্রি ঘোষের নাম করেছেন তাপস মণ্ডল। তা জানতে চাওয়ার চেষ্টা করেছেন তদন্তকারীরা। তাপস মণ্ডল নিজে কিন্তু দাবি করেছেন তিনি কুন্তল ঘোষের কাছে টাকা চেয়েছিলেন। এদিকে কুন্তল ঘোষের দাবি তাপস মণ্ডল নিজে টাকা নিয়েছেন তিনি টাকার কিছু জানেন না। যদিও কুন্তলের ডায়রিতে টাকার উল্লেখ আছে। সেই সঙ্গে কে কত টাকা নিয়েছেন তার হিসেবও রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+