প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার জামিন তাপস মণ্ডলের
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জামিন পেলেন তাপস মণ্ডল৷ মঙ্গলবার তার জামিন হয়েছে। সিবিআইয়ের মামলায় তাপস মণ্ডল জামিন পেলেন। পঞ্চমীতে এই জমিন মঞ্জুর হল৷
রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাঘববোয়ালরা গ্রেফতার হতে শুরু করেছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। বিধায়ক মানিক ভট্টাচার্যের কাছের লোক এই তাপস মণ্ডল। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রেডারে তিনিও ছিলেন।

গত বছর ১৯ ফেব্রুয়ারি তাপস মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছিল। টাকা নিয়ে ভর্তির বিষয়ে একাধিক তথ্য তাপস মণ্ডলর কাছে ছিল। শুধু তাই নয়, ভর্তির টাকা তার কাছেও পৌঁছত। এই কথা জানা যায়। একাধিক বার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে জেরা করে। জেরায় একাধিক অসঙ্গতি ছিল। তারপরেই তাপস মণ্ডলকে গ্রেফতার করা হয়। বাদগার 'সৎ রঞ্জন' চন্দন মণ্ডলকে আগে গ্রেফতার করা হয়েছিল। তার দিন কয়েকের মধ্যেই গ্রেফতার হয় তাপস।
১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগে। এই দাবি করেছিলেন তাপস মণ্ডল। তার কথায় উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। এরপর তৃণমূল যুবের অন্যতম মুখ কুন্তল ঘোষের বাড়িতে ইডি হানা দেয়। তাকেও গ্রেফতার করা হয়।
তাপস মণ্ডলকে ইডি ও সিবিআই দুই সংস্থার তদন্তকারীরাই জেরা করে একাধিক বার। তদন্তে তিনি সহযোগিতা করছেন। কিন্তু নিজের ব্যাপারে তথ্য গোপন করছেন। এই কথা তদন্তকারীরা দাবি করেছিলেন। তাপস মণ্ডলর ব্যাঙ্ক একাউন্ট ও অন্যান্য কাগজপত্র দেখে তদন্তকারীরা মিথ্যা ধরে ফেলেছিলেন।
গ্রেফতার হওয়ার পর থেকে তিনি জামিন পাননি৷ এদিকে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর তাপস মণ্ডলর দিকে একাধিক বার অভিযোগ করেছিলেন। দীর্ঘ সময় জেলবন্দি থাকেন তাপস মণ্ডল। গত মাসে নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য জামিন পান। তাপস মণ্ডলর আইনজীবী এদিন সওয়াল করেন আদালতে।
বিচারপ্রক্রিয়া শুরু হয়নি। এদিকে ৫৯৫ দিন জেলবন্দি রয়েছেন তাপস মণ্ডল। মক্কেলকে জামিন দেওয়া হোক। এই বক্তব্য আদালতে রাখেন আইনজীবী। শেষপর্যন্ত আদালত তাপস মণ্ডলর জামিনের আবেদন মঞ্জুর করেন৷ এদিন জামিন পেয়েছেন, এস বসু রায় কোম্পানির আধিকারিক কৌশিক মাঝিও।












Click it and Unblock the Notifications