সব্যসাচীর আচরণে ক্ষুব্ধ দল, আপাতত মেয়রের দায়িত্বে তাপস চট্টোপাধ্যায়
দলের শৃঙ্খলাভঙ্গ কমিটির থেকে রিপোর্টে আসার আগেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ফেলল তৃণমূল কংগ্রেস। এদিন বিধাননগরের ৩৮ জন কাউন্সিলরের সঙ্গেবৈঠক করে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
দলের শৃঙ্খলাভঙ্গ কমিটির থেকে রিপোর্টে আসার আগেই সব্যসাচী দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েই ফেলল তৃণমূল কংগ্রেস। রবিবার বিধাননগরের ৩৮ জন কাউন্সিলরের সঙ্গে ঠক করে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পরে জানা যায়, আপাতত বিধাননগরের মেয়রের দায়িত্ব সামলাবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।

এদিন দুপুর ২ টোয় তৃণমূল ভবনে বৈঠকে বসেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। ছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু। এর আগে একে একে তৃণমূল ভবনে যান দলীয় কাউন্সিলররা।
বেশিরভাগ কাউন্সিলর মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মিডিয়ার সামনে। বলেন, পুরনিগমের কাজ সুষ্ঠুভাবে হচ্ছে না। সূত্রের খবর অনুযায়ী, ফিরহাদ হাকিম এবং সুজিত বসুর সামনেও সব্যসাচী দত্তের বিরুদ্ধেই কথা বলেন কাউন্সিলররা। তবে বৈঠক থেকে বেরনোর পর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বৈঠক নিয়ে কোনও কথা বলতে অস্বীকার করেন।
যদিও কিছুক্ষণ পরেই জানা যায়, আপাতত মেয়রের কাজ দেখবেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়। বৈঠকে কাউন্সিলরদের মতামত তৃণমূল নেত্রীকে জানানো হবে বলেও জানা যায়।












Click it and Unblock the Notifications