Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বুজরুকির ঠ্যালায় প্রাণ নিয়ে টানাটানি কিশোরীর, বসিরহাটে তান্ত্রিকের বাড়ি জ্বালাল গ্রামবাসীরা

বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার কাবিলপুর গ্রামের ঘটনা।

বসিরহাট মহকুমার স্বরুপনগর থানার কাবিলপুর গ্রামের ঘটনা। বছর ৬২ বৃদ্ধা তার স্বপ্ন সাধনা সিদ্ধি করার জন্য স্বপ্নাদেশ পায়, সাতটি প্রাণ নিতে হবে, অভিযোগ প্রতিবেশীদের।

বুজরুকির ঠ্যালায় প্রাণ নিয়ে টানাটানি কিশোরীর, বসিরহাটে তান্ত্রিকের বাড়ি জ্বালাল গ্রামবাসীরা

প্রায় তিন বছর ধরে ওই এলাকায় তন্ত্র সাধনা করছেন আলপনা ঘোষ ।স্বামী নিত্য নন্দ ঘোষ, পেশায় কৃষক। তার স্ত্রীর তন্ত্রসাধনায় স্বামীর প্রত্যক্ষ মদত আছে বলে অভিযোগ স্থানীয়দের।

দীর্ঘদিন ধরে বহু দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করত ঘোষ বাড়িতে। দুমাস আগে তিন বছরের শিশু রনি ঘোষকে সুস্থ করার নামে শিকড় ও রাসায়নিক খাইয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এই বৃদ্ধা তান্ত্রিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই মারা যায় ওই শিশুটি। একই অবস্থা সম্মুখীন কাবিলপুর গ্রামের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রিঙ্কি ঘোষের।

তার শারীরিক গঠন ভালো করার নাম করে রাসায়নিক খাইয়েছে বৃ্দ্ধা। সে এখন আরজিকর হাসপাতালে ভর্তি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

এই ঘটনা গ্রামে জানাজানি হতেই মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ওই তান্ত্রিকের বাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত গ্রামবাসীরা। স্বরূপনগর থানার পুলিশের ঘটনা প্রথমে নিয়ন্ত্রণে আনলেও দফায় দফায় ভাঙচুর চালাচ্ছে গ্রামবাসীরা। তান্ত্রিক আলপনা ঘোষ ও তার স্বামী নিত্যানন্দ ঘোষ পলাতক। তল্লাশি চালিয়ে পাশের গ্রাম থেকে তান্ত্রিকের ছেলে ও বৌমাকে গ্রেফতার করেছে স্বরূপনগর থানার পুলিশ। এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+