মহিলার নগ্ন ভিডিও তুলে তান্ত্রিকের 'কীর্তি', শুদ্ধিকরণের টোপে যা ঘটল শিউরে উঠবেন
মহিলার শুদ্ধিকরণের নামে নগ্ন ভিডিও তুলে শুরু হয়েছিল ব্ল্যাকমেলিং। সেখানেই শেষ নয়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তান্ত্রিকের অপকীর্তি শিহরণ জাগানোর মতোই।
মহিলার শুদ্ধিকরণের নামে নগ্ন ভিডিও তুলে শুরু হয়েছিল ব্ল্যাকমেলিং। সেখানেই শেষ নয়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তান্ত্রিকের অপকীর্তি শিহরণ জাগানোর মতোই। শেষপর্যন্ত সেই তান্ত্রিকের যাবতীয় ফন্দি ধরা পড়ে গেল। তার স্থান হল শ্রীঘরে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়গঞ্জে। ধৃত লিটন চক্রবর্তীর তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

রায়গঞ্জের সুভাষগঞ্জের বাসিন্দা এক মহিলা বেশ কিছুদিন ধরেই পারিবারিক সমস্যায় জর্জরিত ছিলেন। এরপর সেই পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি তান্ত্রিক লিটন চক্রবর্তীর কাছে যান। লিটনের বাড়ি উকিলপাড়ায়। তান্ত্রিক তাঁকে বলেন, আপনার শুদ্ধিকরণ দরকার। তার জন্য কী করতে হবে তাও জানান।
এরপর তান্ত্রিক ওই মহিলাকে পাশের ঘরে নিয়ে যায়, মহিলাকে নগ্ন হতে বলে। প্রথমে তা শুনে রাজি হয়নি মহিলা। এরপরই ভয় দেখানো শুরু করে তান্ত্রিক। তারপর মহিলা রাজি হয় শুদ্ধিকরণে। মহিলা বিবস্ত্র হতেই তান্ত্রিক তাঁর গোপন ভিডিও তুলে নেয় বলে অভিযোগ। এরপরই স্বরূপ বেরিয়ে পড়ে তান্ত্রিকের।
অভিযোগ, নগ্ন ভিডিও দেখিয়ে শুরু হয় ব্ল্যাকমেলিং। সহবাসের জন্য চাপ দিতে শুরু করে অভিযুক্ত তান্ত্রিক। সহবাসে রাজি না হলে মহিলার নগ্ন ভিডিও সোশাল মিডিয়ায় সে ফাঁস করে দেবে বলেও হুমকি দেয়। তান্ত্রিক লিটন চক্রবর্তী। লোকলজ্জার ভয়ে প্রথমে ওই মহিলা সমস্ত ঘটনাই গোপন রেখেছিলেন।
কিন্তু পরিস্থিতি ভয়ানক দিকে চলে যাচ্ছে দেখে বাড়িতে সব কথা খুলে বলেন ওই মহিলা। সেইমতো পরিবারের তরফে রায়গঞ্জ থানায় লিটন চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। ধৃতকে রায়গঞ্জে জেলা আদালতে পেশ করা হলে বিচারক তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।












Click it and Unblock the Notifications