রাজ্যের কথা বললাম, গল্প করলাম, মোদীর সঙ্গে দেখা করে বেরিয়ে বললেন মমতা

অতীতে রাজ্যের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সামনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাওনা টাকা দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আজ রাজভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফের সাক্ষাৎ মুখ্যমন্ত্রীর। এবার মোদীর সঙ্গে গল্প করেছেন। এমনই কথা জানালেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই রাজ্যের রাজনৈতিক আবহাওয়া যথেষ্ট তেতেপুড়ে আছে। তৃণমূলের দুর্নীতি থেকে সন্দেশখালি প্রসঙ্গে সরব প্রধানমন্ত্রী। তিনি আরামবাগের সভা থেকে যথেষ্ট আক্রমণাত্মক ছিলেন।

Mamata Banerjee and Narendra Modi

তারপরই কলকাতার রাজভবনে মোদী - মমতা সাক্ষাৎ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। এটি সৌজন্য সাক্ষাৎ। এই কথা আগেই জানানো হয়েছিল। কিন্তু রাজনৈতিক মহলে জল্পনা ক্রমশ বাড়ছিল৷ মুখ্যমন্ত্রী রাজ্যের পাওনা টাকা দীর্ঘ দিন ধরে দাবি করছেন কেন্দ্রের থেকে। একাধিক চিঠি রাজ্যের তরফে দেওয়া হয়েছে। কিন্তু কোনওভাবেই সমস্যার সমাধান হয়নি।

একশো দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকা থেকে একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রাখা হয়েছে। এদিন কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়েই ফের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন? রাজ্যপাল সিভি আনন্দ বোস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগ থেকে ফিরলেন রাজভবনে৷

তার কিছু সময় পরেই রাজভবনে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কী আলোচনা হবে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মধ্যে? ফের রাজ্যের দাবিদাওয়া প্রধানমন্ত্রীর কাছে পেশ করবেন মুখ্যমন্ত্রী? সেই প্রশ্ন চর্চায় উঠে আসে৷

বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের সামনে হাসি মুখেই বক্তব্য রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যের কথা বললাম। গল্প করলাম। যা বলার রাজ্যের মিটিংতে বলব।"

এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যের কথা কী বললেন মুখ্যমন্ত্রী? তিনি কি রাজ্যের পাওনাগণ্ডা নিয়ে কথা বলেছেন? কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওয়া নিয়ে প্রধানমন্ত্রী কি কোনও আশ্বাস দিয়েছেন? এখন রাজ্যের রাজনৈতিক চর্চায় সেই বিষয়টিই রয়েছে।

শুক্রবার রাজভবনে ঢোকার সময়ে একটি খাম সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীর। সেই খামে কি রাজ্যের তরফে পাওনা নিয়ে চিঠিপত্র ছিল? সেই প্রশ্নও উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+