করোনার জেরে বাতিল হল ঠাকুরনগরের বারুণী মেলা
করোনার জেরে বাতিল হল ঠাকুরনগরের বারুণী মেলা
করোনার জেরে ঠাকুরনগরের বারুণীর মেলা না করার সিদ্ধান্ত নিয়েছেন মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর মঙ্গলবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে জানান হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আগামী ২২ মার্চ ৮ চৈত্র মধুকৃষ্ণ ত্রয়োদশীতে বারুণী স্নান উপলক্ষে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে মেলা শুরু হওয়ার কথা ছিল।

আজ অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন করে জানান করোনার জেরে ভক্তদের কথা ভেবে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে পূজা অর্চনা করা হবে কিন্তু মেলা বন্ধ হচ্ছে এবার।
যদিও সারাভারত মতুয়া মহা সঙ্গের যুগ্ম সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর বলেন, আমরা মেলা করার কেউ না এই মেলা ভক্তরাই করে। ভক্তরা চাইলে মেলা হবে। ভক্তরা এলে আমারা নিষেধ করতে পারি না।












Click it and Unblock the Notifications