বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকা ধর্ষণের চেষ্টা, ধরা পড়ে গণপিটুনি অভিযুক্তকে
বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবককে গণপিটুনি দিল স্থানীয় জনতা। অভিযুক্ত ভৈরব মাঝিকে একটি খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়।
বর্ধমান, ২৭ ডিসেম্বর : বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে প্রতিবেশী যুবককে গণপিটুনি দিল স্থানীয় জনতা। বর্ধমানের রবীন্দ্রপল্লিতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ভৈরব মাঝিকে একটি খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনি দেওয়া হয়। মহিলারা ঝাঁটাপেটা করেন হাতেনাতে ধরা পড়া ওই অভিযুক্তকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ভৈরবকে গ্রেফতার করে।
মামার বাড়িতে এসেছিল ওই নাবালিকা। বাড়িতে তখন কেউ ছিলেন না। সেই সুযোগে বাড়িতে ঢুকে পড়ে ভৈরব। ভৈরব প্রথমে ফুঁসলিয়ে ওই নাবালিকাকে তার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাতে রাজি না হওয়ায় জেরা করতে শুরু করে অভিযুক্ত যুবক। একপ্রকার জোর করেই ওই নাবালিকাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ভৈরব। ভৈরবের ওই 'কীর্তি' দেখে ফেলে স্থানীয়রা। তাঁরা হাতে নাতে তাঁকে ধরে ফেলেন।

এরপরই ভৈরবে পাশের বাড়ির একটি খুঁটিতে বেঁধে শুরু হয় গণপ্রহার। ইতিমধ্যে খবর পৌঁছে যায় বর্ধমান থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ পৌঁছে যায় এলাকায়। গণপিটুনির হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করেছে বর্ধমান থানায়। আজই আদালতে তোলা হচ্ছে ধৃতকে।












Click it and Unblock the Notifications