কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এসএসসি প্রকাশিত তালিকায় চিহ্নিত অযোগ্যরা, কাল শুনানির সম্ভাবনা

স্কুল সার্ভিস কমিশন ১৮০৬ জন অযোগ্য চাকরিপ্রাপকের নাম প্রকাশ করার পর থেকেই বিতর্ক তুঙ্গে। চলছে রাজনৈতিক চাপানউতোর। এরই মধ্যে এই তালিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হলেন চিহ্নিত দাগিদের মধ্যে প্রায় সাড়ে তিনশোজন। আজ হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কাল বিচারপতি সৌগত ভট্টাচার্যর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা।

জানা যাচ্ছে, যেহেতু নিয়ম মেনে দাগিদের তালিকা প্রকাশিত হয়নি তাই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে চেয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন চিহ্নিত দাগিরা। ৭ ও ১৪ সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশন নিয়োগের পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় বসতে চেয়েই বিচারপতির শরণাপন্ন হয়েছেন এসএসসির তালিকায় নাম থাকা তথাকথিত দাগিদের অনেকেই। কীসের ভিত্তিতে তাঁদের অযোগ্য বলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেলেও কেন অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তা বোধগম্য হচ্ছে না।

উল্লেখ্য, গত ২৯ অগাস্ট সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, নির্ধারিত দিনে এসএসসি পরীক্ষা নিতে হবে। একজন দাগিও যেন পরীক্ষায় বসতে না পারেন। ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশও দেয় শীর্ষ আদালত। এরপর শনিবার তালিকা প্রকাশ করা হয়। যা অসম্পূর্ণ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথম তালিকায় ১৮০৪ জনের নাম ছিল। গতকাল ২ জনের নাম যুক্ত করা হয়েছে।

কলকাতা হাইকোর্টের ডিভিশন আগেই যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশে হস্তক্ষেপ করেনি শীর্ষ আদালত। তারপরও যোগ্যদের তালিকা প্রকাশ না করে কেন শুধু অযোগ্যদের তালিকা স্বচ্ছতা না রেখে প্রকাশ করা হলো, সেই প্রশ্নই তুলতে চলেছেন মামলাকারীরা। এমনকী যাঁদের নাম এই তালিকায় রয়েছে ফর্ম ফিল-আপের সময়েও তাঁদের কিছু বলা হয়নি বলে অভিযোগ। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে দাগি বা চিহ্নিত অযোগ্যরা শুধু যে নিয়োগ প্রক্রিয়ায় বসতেই পারবেন না তা নয়, ফেরত দিতে হবে এতদিন ধরে চাকরি করে পাওয়া বেতন। এবার তথাকথিত দাগি বা চিহ্নিত অযোগ্যরা আদালতে যাওয়ায় নির্ধারিত দিনে পরীক্ষা হবে কিনা তা নিয়েই দেখা দিল বড়সড় প্রশ্নচিহ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+