মমতার সঙ্গে অভিষেকের ফারাক বোঝালেন ত্বহা, পঞ্চায়েত ভোটের বিস্ফোরক মন্তব্যে জল্পনা
মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে তৃণমূল সরকারকে শেষ করার চক্রান্ত হচ্ছে। যাঁরা এই চক্রান্তে লিপ্ত তাঁদের বিরুদ্ধে কঠোর হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবেন না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এখন সেকেন্ড ইন কম্যান্ড হয়ে উঠেছেন অভিষেক। অভিষেককে প্রমোট করতে মমতা দলের ভার তাঁর উপরই ছেড়েছেন কার্যত। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ হয়েই আছেন বর্তমানে। কিন্তু অভিষেকের হাতে পুরো দল ছেড়ে দিলে ভরাডুবি হবে বলে সাফ জানিয়ে দিলেন ফুরফুরা শরিফের পির ত্বহা সিদ্দিকী।

মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব তাড়াতাড়ি পথে নামতে হবে
বর্তমান রাজনীতি নিয়ে অকপটে তিনি জানিয়ে দিলেন কোথায় ফারাক মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ত্বহা সিদ্দিকী পঞ্চায়েত ভোটের আগে বিস্ফোরক বার্তায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব তাড়াতাড়ি পথে নামতে হবে। তা না হলে কিন্তু সমূহ বিপদ।

মমতাকে আড়ালে রেখে তৃণমূল সরকারকে শেষ করার চক্রান্ত!
ত্বহা সিদ্দিকী অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ালে রেখে তৃণমূল সরকারকে শেষ করার চক্রান্ত হচ্ছে। যাঁরা এই চক্রান্তে লিপ্ত তাঁদের বিরুদ্ধে কঠোর হতে হবে। তবে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে থাকবেন, ততদিন তৃণমূলকে শেষ করা যাবে না। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুলবেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরূপ ত্বহা সিদ্দিকী
ত্বহা সিদ্দিকী তাঁর কথায় বুঝিয়ে দিয়েছেন, তাঁর পূর্ণ সমর্থন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের প্রতি। তবে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিরূপ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্যো অপাধ্যায়ের বিকল্প নন, তা বুঝিয়ে দিয়েছেন ত্বহা। ত্বহা বলেন, অভিষেককে মানছেন না সবাই, তাই মমতার তাড়াতাড়ি ময়দানে নামা জরুরি।

পলিটিক্যাল লিডার হিসাবে অভিষেকের সন্মান নেই বাংলায়
ত্বহা বলেন, অভিষেকের কথা মানুষ মুখে নিচ্ছেন না। অভিষেক যেটুকু সন্মান পাচ্ছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসাবে। পলিটিক্যাল লিডার হিসাবে তাঁর সন্মান নেই বাংলায়। তাই তৃণমূলকে ভুগতে হচ্ছে। আর এক সমাধান একমাত্র করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

অভিষেক এলে বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না
ত্বহা সিদ্দিকী মনে করেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন, সেদিন তার পরিবর্তে অভিষেক এলে বাংলায় তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। ত্বহার অভিযোগ, অভিষেক ঘরে বসে বসে রাজনীতি করছেন। রাজনীতি করতে গেলে কোনো মহারাজ হিসাবে বসে থাকলে হবে না৷ অভিষেককে মানুষের কাছে যেতে হবে। সেই পরামর্শও তিনি দেন।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী ত্বহা ভাইপো অভিষেকে বিরূপ
বিরোধী দলনেত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, তাঁর পিছনে ত্বহা সিদ্দিকীরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তা অস্বীকার করতে পারবেন না। এখনও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভানুধ্যায়ী। তা তাঁর কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। একইসঙ্গে তিনি যে ভাইপো অভিষেকের প্রতি বিরূপ, তাও স্পষ্ট করে দেন ত্বহা।

অভিষেকের ভাইপো পরিচয়ের কথা ত্বহার মুখে
এদিন তিনি যেভাবে অভিষেকের ভাইপো পরিচয়ের কথা ব্যক্ত করেছেন, তাতে স্পষ্ট হয়ে গিয়েছে অভিষেককে নিয়ে তাঁর চিন্তা-ভাবনা। তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভাইপো হিসেবে পরিচিতিকে সম্প্রতি বিখ্যাত করে তোলেন শুভেন্দু অধিকারী। তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে জনসমক্ষে তাঁকে ভাইপো ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করতে দেখা যায়নি। আর এদিন সেই ভাইপো পরিচিতিই অভিষেকের সম্মান প্রাপ্তির জায়গা বলে জানিয়ে দিলেন ত্বহা সিদ্দিকী।












Click it and Unblock the Notifications