ট্যাব কেলেঙ্কারিতে পুলিশের জালে অভিযুক্ত, আরও জড়িত থাকার আশঙ্কায় জারি তদন্ত
রাজ্য সরকারের 'তরুণের স্বপ্ন' প্রকল্প অর্থাৎ একাদশ-দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কেনার টাকা তছরূপের অভিযোগে তোলপাড় গোটা রাজ্য। ট্যাব কেলেঙ্কারির ঘটনায় তদন্তে নেমে পূর্ব বর্ধমান জেলা পুলিশের জালে ধরা পড়লো এক প্রতারক। মালদার বাসিন্দা হাশেম আলি (২৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ট্যাবের টাকা ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে ফেলার ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। তদন্তে নামে পুলিশ। আর তারপরের পুলিশের জালে ধরা পরে মালদার বাসিন্দা হাশেম আলি। পুলিশ জানিয়েছে ধৃত নিজের ফোন ব্যবহার করে বাংলার শিক্ষা পোর্টাল থেকে পড়ুয়াদের অ্যাকাউন্ট ডুপ্লিকেট করে টাকা হাতানোর প্রক্রিয়া চালিয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর থেকে আরও তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

এদিন মঙ্গলবার মালদার পাশাপাশি উত্তর দিনাজপুর থেকে আরও অভিযুক্তকে গ্রেফতার করে বর্ধমান জেলা পুলিশ। উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর থানা এলাকা থেকে বাকি তিন অভিযুক্তকে গ্রেফতরা করে পুলিশ। পড়ুয়াদের অ্যাকাউন্ট হ্যাক করে রাজ্য সরকারের দেওয়া ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাদের গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গ্রেফতার করে আদালতে পেশ করা হয় তাদের।
তবে পুলিশের অনুমান, ধৃত যুবকেরা ছাড়াও এই চক্রে আরও কয়েক জন জড়িত থাকতে পারে। তাদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি করেছে পুলিশ। বর্ধমান জেলা পুলিশ সুপার সায়ক দাস জানিয়েছেন, তদন্তে নেমে জানা যায়, জুলাই মাসে হাসেম মোবাইলে বাংলার শিক্ষা পোর্টালে ঢোকেন।
এর পর একটি অ্যাকাউন্টে ঢুকে তথ্যও বদলে দেন তিনি। যে মোবাইলটি তিনি ব্যবহার করতেন সেটিও বাজেয়াপ্ত করা হয়েছে। বাকি যে তিন জন ধরা পড়েছেন, তাঁরা পেশায় শ্রমিক। পাশাপাশি সাইবার ক্যাফেতেও কাজ করতেন তাঁরা। ধৃতকে সাত দিনের জন্য হেফাজতে চেয়ে মঙ্গলবারই আদালতে পেশ করা হয়।












Click it and Unblock the Notifications