কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন টি বি রাধাকৃষ্ণণ
আজ কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে শপথ নেবেন থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ। সকল 11 টায় শপথ নেবেন তেলেঙ্গানা হাইকোর্টের এই প্রাক্তন প্রধান বিচারপতি।
আজ কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে শপথ নিলেন থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণ। সকল ১১ টায় শপথ নেন তেলেঙ্গানা হাইকোর্টের এই প্রাক্তন প্রধান বিচারপতি। কলকাতা হাইকোর্টে, টি বি রাধাকৃষ্ণণের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটক।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই সুপ্রিমকোর্টের কলেজিয়ামের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে থোট্টাথিল ভাস্করণ নায়ার রাধাকৃষ্ণণের নাম প্রস্তাব করা হয়। কেন্দ্র সরকারের তরফে সবুজ সংকেত মেলার পরেই কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতির শপথের তোড়জোড় শুরু হয়।
২০১৬ সালে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদ থেকে মঞ্জুলা চেল্লুরের অবসরের তিন বছর পর ফের বাইরের রাজ্যর কাউকে সেখানে স্থায়ীভাবে বসানো হচ্ছে। এর মাঝে যারাই দায়িত্ব সামলেছেন, তাঁরা প্রত্যেকেই অস্থায়ী ছিলেন। প্রবীণতম হওয়ায় তাঁরা কলকাতা হাইকোর্টর প্রধান বিচারপতির পদ সামলেছেন।












Click it and Unblock the Notifications