এসএসসির নিয়োগে পদ্ধতিগত জালিয়াতি! ডিজিটালাইজড রেকর্ড না রাখা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের
হাইেকার্টে না করলেও সুপ্রিম কোর্টে শেষ পর্যন্ত নিয়োগে জালিয়াতির কথা স্বীকার করে নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। এখানেই শেষ নয়, সব মিলিয়ে ৮৩২৪ জনের নিয়োগ অবৈধ বলেও জানিয়েছে এসএসসি। যে কারণে অবৈধ নিয়োগের কথা মেনে নিয়ে সুপ্রিম কোর্ট এদিন বলেছে সেখানে পদ্ধতিগত জালিয়াতি করা হয়েছে। পাশাপাশি সর্বোচ্চ আদালত বলেছে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগ সংক্রান্ত ডিজিটালাইজড রেকর্ড রাখতে বাধ্য সরকার।
প্রসঙ্গত স্কুলের শিক্ষক ও অশিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা বজায় রাখতে ১৯৯৮ সালে স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়। রাজ্যে তৃণমূল সরকার আসার সময়েও ডিজিটালাইজড রেকর্ড তিন বছরের জন্য রাখার নিয়ম থাকলেও, ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া শুরুর সময়েই তা কমিয়ে এক বছর করে দেওয়া হয়। বিশ্লেষকরা বলছেন, সেখানেই জালিয়াতির শুরু।

- সুপ্রিম কোর্টে শুনানি
গত ২৯ এপ্রিল আংশিক শুনানির পরে এদিন অর্থাৎ ছয় মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেওয়া এসএসসির ২৫৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশের বিরুদ্ধে শুনানি চালায়।
- সুপ্রিম কোর্টের জিজ্ঞাসা
এদিন সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীকে বলেন, সরকারি চাকরি এতটাই দুষ্প্রাপ্য, সেখানে জনগণের বিশ্বাস চলে গেলে অবশিষ্ট কিছু থাকে না। সেই সময় তিনি এই নিয়োগ প্রক্রিয়াকে পদ্ধতিগত প্রতারণা বলে মন্তব্য করেন।
- রাজ্য সরকারকে ডিজিটালাইজড ডেটা রাখতেই হবে
২০১৬-র এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় একবছরের মধ্যে ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়। যার স্ক্যান কপিও রাখেনি এসএসসি। পরে অবশ্য মূল্যায়নকারী সংস্থা নাইসার এক আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে হার্ড ডিস্কে সেই তথ্য পাওয়া যায়।
এদিন শুনানির সময় সর্বোচ্চ আদালত বলে, এই মামলায় ডিজিটালাইজড ডেটা দেখানোর মতো কিছু নেই রাজ্য সরকারের কাাছে। কিন্তু সরকার ডিজিটাইজড আকারে নথি সংরক্ষণ করতে বাধ্য। রাজ্য সরকার জানেও না তাদের পরিষেবা প্রদানকারী (এসএসসি) অন্য একটি সংস্থাকে (নাইসা) নিয়োগ করেছে। এখানে সরকারকে অবশ্যই নজরদারি রাখতে হবে বলে জানায় সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত গত ২৯ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রাথমিক পর্যবেক্ষণে জানায়, নাইসাকে নিয়ম বহির্ভূত ভাবে ওএমআর শিটের বরাত দেওয়া এবং মিরর ইমেজ ছাড়াই ওএমআর শিট নষ্ট করা, জালিয়াতি ছাড়া কিছুই নয়।
গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্টের নজিরবিহীন রায়ে বাতিল হয়ে যায় ২৫, ৭৫৩ জনের চাকরি। যার জেরে ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় বড় ধাক্কা খায় রাজ্যের তৃণমূল সরকার। যদিও মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার চাকরিহারাদের পাশেই রয়েছে। তারপরেই রাজ্য সরকার, এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications