সাহসের ওপর ভর করেই সাত সমুদ্র পার করেছিলেন। উত্তাল ইংলিশ চ্যানেল পার করেছিলেন দু-দুবার। সেই পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরী সবার প্রতি আবেদন জানিয়েছেন। তিনি বলেছেন, 'করোনা সতর্কতা মেনে চলুন। লকডাউন নিয়মকে সম্মান করে ঘরবন্দী থাকুন।'
হাতজোড় করে অনুরোধ করে তিনি বলেছেন, বাড়ির বাইরে বেরিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। অন্যের বিপদও বাড়াবেন না। একমাত্র মহিলা সাঁতারু বুলা চৌধুরীই, যিনি দু-দুবার ইংলিশ চ্যানেল পার করেছিলেন। যাঁর সাহসিকতা নিয়ে সব মহলেই প্রশংসা হয়, সেই বুলা চৌধুরীও লকডাউন নিয়ম মেনে কলকাতায় নিজের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে রয়েছেন। সমস্যা হলেও নিয়ম লঙ্ঘন করতে রাজি নন বুলা চৌধুরী।
বুলা চৌধুরী বলেছেন, সরকার, প্রশাসন আর চিকিৎসকরা যা যা বলছেন, সেইমতো চলুন।