কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি শুরু! ভবিষ্যত পরিকল্পনা জানাল সুইগি
পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারির কথা জানা গিয়েছিল আগে। এবার সেই কাজে নিজেদের যুক্ত করল সুইগি। এর আগে ২১ মে সুইগি রাঁচিতে অ্যালকোহলের হোম ডেলিরাভারি শুরু করেছিল।
পশ্চিমবঙ্গে মদের হোম ডেলিভারির কথা জানা গিয়েছিল আগে। এবার সেই কাজে নিজেদের যুক্ত করল সুইগি। এর আগে ২১ মে সুইগি রাঁচিতে অ্যালকোহলের হোম ডেলিরাভারি শুরু করেছিল। সেই সময় তাদের তরফে জানানো হয়েছিল, অনেক রাজ্য সরকারই মদের হোম ডেলিভারি নিয়ে তাদের কাজে সমর্থন করছেন।

কলকাতা ও শিলিগুড়িতে মদের হোম ডেলিভারি
এরপর ২৬ মে সুইগি ওড়িশায় মদের হোম ডেলিভারি শুরু করে। সুইগির তরফে জানানো হয়েছে, ঝাড়খণ্ড ও ওড়িশায় সফলভাবে অ্যালকোহলের হোম ডেলিভারি শুরু করার পর এবার তারা কলকাতা ও শিলিগুড়িতেও সেই কাজ শুরু করতে যাচ্ছেন।

রাজ্যের ২৪ শহরে হবে মদের হোম ডেলিভারি
সুইগির তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে রাজ্যের ২৪ টি শহরে মদের হোম ডেলিভারি করা হবে।

সরকারের নির্দেশ অনুযায়ী কাজ
সরকারের দেওয়া নির্দেশিকা অনুযায়ী কাজ শুরু হয়েছে। অনুমোদিত খুচরো বিক্রেতাদের সঙ্গে সহযোগিতায় বড় শহরগুলিতে এই কাজ শুরু করা হচ্ছে। সুইগির তরফে জানানো হয়েছে লকডাউন শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে তারা কাজ করছে। কলকাতার বিভিন্ন অংশে মুদিখানা দ্রব্য, স্কুলের বই, খাবার তারা সরবরাহ করেছে।

দিতে হবে বয়সের প্রমাণ
সরবরাহকারী অংশীদার এবং খুচরো বিক্রেতাকে নির্দিষ্ট অ্যাপের বিষয়ে অবগত করা হয়েছে। পাশাপাশি সুইগির তরফে সেফ হোম ডেলিভারির জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অর্ডার দেওয়ার সময় গ্রাহককে পরিচয়পত্রের সঙ্গে বয়সের প্রমাণ দিতে হবে।












Click it and Unblock the Notifications