বেতনের দাবিতে পুরসভার গেটে তালা, সাফাইকর্মীদের বিক্ষোভে উত্তাল হালিশহর
স্থায়ীকরন, বেতন বৃদ্ধি এবং বকেয়া বেতনের দাবিতে এবার হালিশহর পুরসভার 300 জন সাফাইকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পুরসভা চত্বর।
স্থায়ীকরন, বেতন বৃদ্ধি এবং বকেয়া বেতনের দাবিতে এবার হালিশহর পুরসভার 300 জন সাফাইকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পুরসভা চত্বর। পুরসভার গেটে তালা ঝুলিয়ে এবং গেটের সামনে ময়লা আবর্জনা ফেলে এই বিক্ষোভে সামিল হয়েছেন তারা। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান সাফাইকর্মীরা।

সাফাইকর্মীদের এই আন্দোলনের ফলে একদিকে যেমন হালিশহর পুর অঞ্চলে সাফাই করার কাজ বন্ধ হয়ে পড়েছে অন্যদিকে পুরসভার গেটে তালা ঝোলানোয় পুরসভার সর্বস্তরের কর্মীরা ভিতরে ঢুকতে না পারায় পুরসভার সমস্ত রকম কাজ বন্ধ হয়ে পড়েছে।
সাফাইকর্মীদের অভিযোগ, তাদেরকে স্থায়ীকরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও সেই প্রতিশ্রুতি মানা হয়নি। বারবার কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও কর্ণপাত করেননি তারা। শেষ পর্যন্ত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া সাফাইকর্মীরা এই আন্দোলনের পথে নেমেছেন। ঘটনাস্থলে বীজপুর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত তাদের আন্দোলনে অবিচল কর্মীরা।












Click it and Unblock the Notifications