স্বামী বিবেকানন্দ নবরূপে দিয়েছেন দেখা! কাঁথির সভায় চাঞ্চল্যকর দাবি রাহুল সিনহার

স্বামী বিবেকানন্দ নবরূপে দিয়েছেন দেখা। কাঁথিতে বিজেপির সভা থেকে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কার্যত তিনি বলেন, স্বামী বিবেকানন্দের নয়া অবতার হলেন নরেন্দ্র মোদী।

স্বামী বিবেকানন্দ নবরূপে দিয়েছেন দেখা। কাঁথিতে বিজেপির সভা থেকে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। কার্যত তিনি বলেন, স্বামী বিবেকানন্দের নয়া অবতার হলেন নরেন্দ্র মোদী। স্বামীজি যেমন বিশ্বে ভারতের নাম তুলে ধরেছিলেন, সেই কাজই বর্তমান সময়ে করে চলেছেন নরেন্দ্র মোদী।

কাঁথিতে স্বামী বিবেকানন্দের নাম

কাঁথিতে স্বামী বিবেকানন্দের নাম

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, রাহুল সিনহা বলেন, স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধর্মসভায় স্থান দিয়েছিলেন। সংকটকালীন সময়ে বিশ্বের মঞ্চে ঠাঁই দিয়েছিলেন। তাঁর কথা আমরা সবাই স্মরণ করি।

স্বামীজির নয়া অবতার

স্বামীজির নয়া অবতার

স্বামীজির নাম ছিল নরেন্দ্র। আর এই নরেন্দ্রই গুজরাতের বুকে জন্ম নিয়েছেন নতুন চেহারায়। যিনি স্বামীজির ভাব, আদর্শ, দর্শনকে ভারবর্ষের দিকে দিকে ছড়িয়ে দেওয়ার কাজ করছেন। সংকট থেকে দেশকে উদ্ধারের কাজ করছেন।
নবরূপের নরেন্দ্র দেশকে এক নয়া দিশায় নিয়ে যাচ্ছেন। তিনি বিশ্বকে নতুন আলোর পদ দেখাচ্ছেন বলে দাবি করেছেন রাহুল সিনহা।

মোদীর পাশে দাঁড়াতে আহ্বান

মোদীর পাশে দাঁড়াতে আহ্বান

স্বামীজি যেমন বিশ্বের মঞ্চে ভারতকে পৌঁছে দিয়েছিলেন, তেমনই নরেন্দ্র মোদী ভারতকে শ্রেষ্ঠত্বের আসনে বসাবেন। তাঁর পাশে সবাই দাঁড়ান। কাঁথির সভা থেকে এমনটাই আহ্বান করলেন রাহুল সিনহা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+