বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লেকটাউনের এক মহিলার ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট যুবকের

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লেকটাউনের এক মহিলার ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট যুবকের

সোশ্যাল মিডিয়ায় পরিচয় তারপর সেখান সম্পর্কের ঘনিষ্ঠতা, অবশেষে যার যবনিকা পতন চুরির ঘটনা দিয়ে। এবার এক বিবাহিত মহিলাকে নতুন জীবন শুরুর অঙ্গীকার দিয়ে তারই বিয়ের সমস্ত গয়না নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লেকটাউনের এক মহিলার ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট যুবকের


পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব মারফত কলকাতার লেক টাউন নিবাসী এক বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে এক যুবকের। পরবর্তীকালে তাদের ঘনিষ্ঠতা বাড়লে তা প্রেম পর্যন্ত গড়ায়। নতুন জীবন শুরু স্বপ্ন নিয়ে গত সোমবার তার প্রেমিকের সঙ্গে দেখা করেন ওই মহিলা। নতুন ঘর ঘর বাঁধার আশা বুকে নিয়ে সঙ্গে করে নিয়ে আসেন তার বিয়ের প্রায় ৫ লক্ষাধিক টাকার সোনার গয়না। তারপরই তাকে অসহায় অবস্থায় রাস্তায় ফেলে ওই বিপুল পরিমাণ গয়না নিয়ে চম্পট দেয় যুবক।

সূত্রে খবর, গত আগস্ট মাসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ওই মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় আলাপ জমায় ওই যুবক। পরবর্তীকালে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়লে মহিলা তার স্বামীকে ছেড়ে ওই যুবকের সাথে নতুন জীবন শুরু করার সিদ্ধান্ত নেন। বিধান নগর পুলিশ সূত্রে খবর, সোমবার শ্রী-ভূমি অঞ্চলে অভিযুক্তের সাথে দেখা করেন ওই মহিলা। তারপর একটি মোটরবাইকে চড়ে শহরের বেশ কিছু জায়গা ঘোরেন বলেও জানান তিনি।

এরপর তারা আনন্দপুর পৌঁছালে মহিলার স্বামী তাদের পরিকল্পনা জানতে পেরে গেছেন বলে জানান অভিযুক্ত। গয়না ও মোবাইল ফোনটি নিরাপদ স্থানে রেখে আসার প্রতিশ্রুতি দিয়ে মহিলাকে আনন্দপুর বাস-স্ট্যান্ডে অপেক্ষা করতে বলেন ওই যুবক। পুলিশ-সূত্রে খবর, রাত ১০ টা অবধি মহিলা ওই জায়গায় যুবকের জন্য অপেক্ষা করলেও তার টিকিটিরও দেখা মেলেনি।

এরপরই লেক-টাউন থানায় ওই যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ইতিমধ্যেই পুলিশ তদন্তও শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে অভিযুক্তের ফোন নম্বরটি বন্ধ রয়েছে, পাশাপাশি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলটিও নকল বলে জানিয়েছেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+