গান্ধী জয়ন্তীতে স্বচ্ছতা অভিযান! মমতার বাংলায় সচেতনতা প্রচারে ক্ষুদেরাও, দেখুন ভিডিও
স্বচ্ছতা অভিযানে সামিল হল ক্ষুদেরাও। এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে স্বচ্ছ ভারত এবং নির্মল বাংলা অভিযানে সামিল হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
স্বচ্ছতা অভিযানে সামিল হল ক্ষুদেরাও। এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে স্বচ্ছ ভারত এবং নির্মল বাংলা অভিযানে সামিল হয় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। গ্রামবাসীরা ছাড়া প্রচার অভিযানে অংশ নেন প্রশাসন এবং জনপ্রতিনিধিরাও।

স্বচ্ছতা অভিযানের মধ্য দিয়ে গান্ধী জয়ন্তী পালিত হল পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। মঙ্গলবার গান্ধীজির ১৪৯ তম জন্মদিন পালন উপলক্ষে স্বচ্ছ ভারত ও নির্মল বাংলা মিশন অভিযানে নামলো ভগবানপুর ব্লকের শ্রীকান্ত পুর ও বাহাদুর পুর গ্রামের মানব সেবা সামাজিক সংগঠনের সদস্যরা। অভিযানে অংশ নেন ভগবানপুর থানার পুলিশকর্মীরাও। সংগঠনের পক্ষ থেকে স্কুল চত্বর সহ গ্রামের বিভিন্ন এলাকা পরিষ্কার করা হয়।
ভগবানপুরের গ্রামের বিভিন্ন জায়গায় ময়লা ফেলার ড্রাম রাখা হয়। গ্রামবাসীদের পানীয় জলের অপচয় ও খোলা জায়গায় মলত্যাগ না করার অনুরোধ জানান সংগঠনের সদস্যরা। দোকানদার এবং পথচারীদের নোংরা আবর্জনা ড্রামে ফেলার অনুরোধ করা হয়। গ্রাম্য পরিবেশ সুস্থ রাখতে এলাকার মানুষদের মদ্যপান থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়। স্বচ্ছতা অভিযানের পর সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।












Click it and Unblock the Notifications