মমতার ফটো লাগানো প্ল্যাকার্ড হাতে নাজিরাবাদে মিছিল শুভেন্দুর! লেখা 'ছবি কথা বলে', কী দাবি বিরোধীদের?
নাজিরাবাদে ১৬৩ ধারা জারি থাকার পরেও হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি লাগানো প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডে লেখা ছিল, 'ছবি কথা বলে'।

শুভেন্দুর দাবি যে, ওই ছবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাঁকে দেখা যাচ্ছে, তিনি বিতর্কিত মোমো কারখানারই মালিক। আর সেই কারখানার গুদামেই অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুদাম মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করা হলেও, মোমো সংস্থার মালিকের বিরুদ্ধে কেন কোনওরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়েই প্রশ্ন তুলছেন শুভেন্দু।
বিধ্বংসী ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আজ মোমো কোম্পানির দুই আধিকারিককে গ্রেফতার করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানা সূত্রে জানা গিয়েছে যে, ওই সংস্থার ম্যানেজার মনোরঞ্জন সিট এবং ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গতকাল রাতেই নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে বিরোধীদের দাবি, কর্মীদের নয়, মূল যে মালিক রয়েছে তাঁদেরও গ্রেফতার করতে হবে।
মিছিলে শুভেন্দু পাঁচ দফা দাবি তোলেন। তার মধ্যে রয়েছে নিখোঁজদের খোঁজ, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, সরকারি চাকরি, জলাভূমি দখলের তালিকা তৈরি এবং দোষীদের দ্রুত গ্রেফতার।
ঘটনার চার দিন পেরিয়েছে। তারপরেও ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। গতকাল আরও চারজনের দেহাংশ উদ্ধার হয়েছে। এই নিয়ে মোট উদ্ধার হওয়া দেহাংশের সংখ্যা দাঁড়াল ২৫। আজ সকাল থেকে আবারও নতুন করে উদ্ধারকার্য শুরু হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে, আরও দেহাংশ পাওয়া যেতে পারে। উদ্ধার হওয়া একাধিক দেহাংশ শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষাও চলছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, ২৫ টি মৃত দেহাংশের মধ্যে এখনও পর্যন্ত ২১টি দেহাংশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বাকি চারটি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পাশাপাশি, উদ্ধারকার্য এবং তদন্তের দিকেও তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। ঘটনায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হচ্ছে।
-
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত?












Click it and Unblock the Notifications